কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবাদী মহল ইসলামকে নিজেদের মতো উপস্থাপন করতে চাইছে : জমিয়ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশজুড়ে ধর্মীয় ও নৈতিক অবক্ষয়সহ নানা ষড়যন্ত্রমূলক অপতৎপরতা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির নেতারা বলেন, এক শ্রেণির সুবিধাবাদী মহল বাদশাহ আকবরের দ্বীন-ই-ইলাহী নামক বিকৃত মতবাদের ছায়ায় ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করতে তৎপর। তারা ইসলামকে কেটে-ছেঁটে, ইসলামী আকিদা ও বিধানকে হালকা করে তথাকথিত উদারতার নামে ধর্মীয় স্বাতন্ত্র্য ও মুসলিম জাতিসত্তা ধ্বংসের পাঁয়তারা করছে। এদের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না দেশের আপামর ধর্মপ্রাণ জনগণ।

শনিবার (২৫ অক্টোবর) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ কেন্দ্রীয় আমেলা ও মহানগর নেতাদের যৌথ বৈঠকে এসব কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি আনোয়ার মাহমুদ, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মুফতি গোলাম মাওলা, মুফতি মাসরুর আহমদ, মুফতি তাজুল ইসলাম আশরাফী, মুফতি নূরুল আলম ইসহাকী, মুফতি আনিসুর রহমান, মাওলানা সাইফুদ্দীন ইউছুফ ফাহিম, মাওলানা হুজাইফা ওমর, মাওলানা বোরহানউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, কাদিয়ানি সম্প্রদায় ইসলামের মৌলিক বিশ্বাস খতমে নবুওয়ত অস্বীকার করে। তারা মুসলমান নয়, বরং মুসলমানদের ছদ্মবেশে বিভ্রান্তি ছড়ায়। তাই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি। পাকিস্তানসহ অনেক মুসলিম রাষ্ট্র ইতোমধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বাংলাদেশেও তা কার্যকর করা জরুরি, যাতে মুসলিম সমাজ বিভ্রান্তির হাত থেকে নিরাপদ থাকে।

নেতারা অভিযোগ তুলে আরও বলেন, ইসকন নামধারী একটি সংগঠন সুপরিকল্পিতভাবে হিন্দু তরুণদের মাধ্যমে মুসলিম কিশোরী ও ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও ধর্ষণের মতো জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত। এটি কেবল ধর্মীয় শিষ্টাচার নয়, বরং দেশের আইন-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও চরম হুমকি। সরকার ও প্রশাসনের উচিত এসব ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

নেতারা ধর্মপ্রাণ জনসাধারণকে ইসলামী মূল্যবোধ, খতমে নবুওয়তের প্রতি বিশ্বাস এবং দেশের ধর্মীয় ঐতিহ্য রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা সকল ষড়যন্ত্রমূলক তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X