কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে ধর্ম ব্যবসায়ীরা সৃষ্টিকর্তাকে ঢাল হিসেবে ব্যবহার করছে : অপর্ণা রায়

ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অপর্ণা রায় দাস। ছবি : কালবেলা
ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অপর্ণা রায় দাস। ছবি : কালবেলা

ধর্ম ব্যবসায়ীরা সৃষ্টিকর্তাকে ঢাল হিসেবে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে তেঘরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেয়ারা বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি এই অভিযোগ করেন।

অপর্ণা রায় বলেন, এ দেশের জনগণ ধার্মিক, কিন্তু বক ধার্মিক নয় । সৃষ্টিকর্তা মানুষকে ভালো-মন্দ বিচারের ক্ষমতা দিয়েছেন। তাই তাদেরকে স্বর্গ-বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে লাভ নেই।জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করবে।

নির্বাচনী প্রচারণায় তিনি আরো বলেন, ধর্ম ব্যবসায়ীরা সৃষ্টিকর্তাকে ঢাল হিসেবে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে । ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সেই নির্দিষ্ট দলের ভূমিকার কথা জনগণ এখনো ভুলেনি । তাই এ দেশের জনগণ এখন জেগে উঠেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিতে দেশের জনগণ ঐক্যবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য সীমান্ত দাস, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সুহৃদ দাস, যুবদল নেতা কামাল সিকদার, ইফতেখার আলম, কবির মোল্লা, আবদুস সালাম, প্রীতি ধর, মনি শংকর রায়, আমির হোসেন খোকন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X