কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আমিনবাজারে মঞ্চ ভাঙচুর, বিকেলে বিএনপির জরুরি বৈঠক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। তারই অংশ হিসেবে দুপুরে ঢাকার আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনের সামনে সমাবেশ করতে চেয়েছিল দলটি। কিন্তু রাতের অন্ধকারে নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চ পুলিশের উপস্থিতিতে ভেঙে দেওয়ার অভিযোগ করছে দলটি। এ ঘটনায় ঘোষিত সমাবেশ স্থগিত করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছে ঢাকা জেলার নেতারা।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার ফলে আজকের ঘোষিত সমাবেশ ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্থগিত করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলার নেতারা বৈঠকে বসবেন। সেখানে সিদ্ধান্ত হবে আগামীকাল কোথায় কখন সমাবেশ হবে।

জানা গেছে, আগামীকাল একই সময় একইস্থানে সমাবেশ করার চিন্তা রয়েছে ঢাকা জেলা বিএনপির। এদিকে আজ দুপুরের পর ধোলাইখালের সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, পূর্বঘোষণা অনুযায়ী আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও রাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা সেটি ভেঙে দিয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় বলেন, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন দিয়ে বলেন- আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১১

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১২

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৩

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৪

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৫

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৬

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৭

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৮

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৯

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০
X