কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা তপশিল জনগণ মানবে না : সমমনা জোট

দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। ছবি : কালবেলা
দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। ছবি : কালবেলা

দেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। তারা দাবি করে বলেছেন, বিএনপির অংশগ্রহণ ব্যতীত নির্বাচনের একতরফা তপশিল ঘোষণা করা হলে জনগণ তা মানবে না। দেশের বৃহত্তর স্বার্থে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে চলমান জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন জোট নেতারা।

তৃতীয় দফা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় সমমনা জোটের নেতারা এসব কথা বলেন। এর আগে অবরোধ সমর্থনে জাতীয় প্রেস ক্লাব থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে মিছিলে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ আল হারুন (সোহেল), জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের (ডিএল) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জনতার অধিকার পার্টির (পিআরপি) সভাপতি মো. তারিকুজ্জামান ভূইঞা ও মহাসচিব রাজা রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১০

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১২

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৩

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৪

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৫

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৬

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৭

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৮

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৯

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

২০
X