কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে চিঠি দিয়েছিল আ.লীগ

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর। পুরোনো ছবি
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর। পুরোনো ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর। ঝালকাঠি- ১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন তিনি। তবে বিএনপির সাবেক এই নেতাকে নৌকা প্রতীক দিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২ ডিসেম্বর) ইসি থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এই আসনে প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বজলুল হক হারুন, যিনি বি এইচ হারুন নামে পরিচিত। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নৌকার পার্থী হিসেবে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ঝালকাঠি-১ আসন থেকে ছয়বার নৌকা প্রতীক পেয়েছেন বলে জানা গেছে।

তবে সদ্য জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর দিন আওয়ামী লীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। ফলে একই আসনে নৌকা প্রতীকের দাবিদার দুই প্রার্থী। ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দুই জনকে দলীয় মনোনয়ন দিলেও পরে মুহাম্মদ শাহজাহান ওমরকে দলীয় প্রতীক বরাদ্দের অনুরোধ জানিয়ে রিটার্নিং অফিসারের নিকট চিঠি দিয়েছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X