কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে কামারপাড়ায় ছাত্রদলের মশাল মিছিল

অবরোধ সফলে উত্তরা-আব্দুল্লাহপুরের কামারপাড়ায় মশাল মিছিল করেছে ছাত্রদল। ছবি : সংগৃহীত
অবরোধ সফলে উত্তরা-আব্দুল্লাহপুরের কামারপাড়ায় মশাল মিছিল করেছে ছাত্রদল। ছবি : সংগৃহীত

আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে শুরু হতে যাওয়া বিএনপির একাদশ দফায় দেশব্যাপী ৩৬ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে মশাল মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তরা-আব্দুল্লাহপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, এমএ রহিম শেখ, সদস্য আফজাল রহমান, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইরফান আহমেদ ফাহিম, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুনুর রহমান, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. মাইনউদ্দীন, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক পাভেল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি আশিক সরকার, ঢাকা কলেজ ছাত্রদলের নাট্যবিষয়ক সম্পাদক রাজ, আখতারুজ্জামান ইলিয়াস হলের সাধারণ সম্পাদক শিবলী, সহসম্পাদক নাহিদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন নির্ঝণ, সাবেক সদস্য আক্তার হোসেন শিবলী, সাইফুল ইসলাম অভি, চয়ন হোসেন, একরামুল হক একরাম, তুরাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাব্বির হোসেন রবি, উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হোসাইন সামির, হাসান, রুবেল, পিন্টু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১০

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১১

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১২

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১৩

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৪

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১৫

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১৬

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৭

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৮

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৯

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

২০
X