কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য আ.লীগের মিডিয়া সেন্টার স্থাপন

দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য মিডিয়া সেন্টার স্থাপন করেছে আওয়ামী লীগ। ছবি : সংগৃহীত
দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য মিডিয়া সেন্টার স্থাপন করেছে আওয়ামী লীগ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য মিডিয়া সেন্টার স্থাপন করেছে আওয়ামী লীগ। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এই মিডিয়া সেন্টারটি স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) হতে নির্বাচনের পরের দিন পর্যন্ত এই মিডিয়া সেন্টারের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

মিডিয়া লাউঞ্জটিকে আধুনিক সজ্জায় সজ্জিত করে বাংলাদেশে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য তথ্য সরবরাহের সুবিধা, ইন্টারনেট ও কম্পিউটারের সুব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

মিডিয়া সেন্টারে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য ও অর্জন তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে স্মার্ট বাংলাদেশের রূপরেখায় সজ্জিত হয়েছে কক্ষ দুটি। এ ছাড়া পর্যাপ্ত বই ও প্রকাশনার ব্যবস্থা রাখা হয়েছে আগত বিদেশিদের জন্য।

একই সঙ্গে নির্বাচন পর্যন্ত সকল সংবাদ সম্মেলন এই তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের ভবন থেকে করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্যসচিব মোহাম্মদ এ আরাফাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X