কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৬:২৫ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আরও চারজনকে বহিষ্কার করল বিএনপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও চারজনকে বহিষ্কার করেছে বিএনপি। এ নিয়ে মোট ৭৯ জনকে বহিষ্কার করা হলো।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি মোসা. সাবিরা বেগম, সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং যুবদলের সদস্য সাইফুর রহমান।

বহিষ্কার হওয়া সবাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সূত্রে জানাযায়, দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিভিন্ন সময়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বহিষ্কারের কথা জানানো হয়। ওই সময় বহিষ্কার করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান, তাঁতীবিষয়ক সহসম্পাদক রাবেয়া ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, শাহ শহীদ সারোয়ার, মতিউর রহমান মন্টু এবং খন্দকার আহসান হাবিব ও এ কে এম ফখরুল ইসলাম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও অনেক নেতাকর্মীকে শোকজ এবং বহিষ্কার করা হয়েছে। যেসব নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তারা নাটোর, নীলফামারী, সিলেট, মৌলভীবাজার, গাজীপুর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা, ঢাকা, টাঙ্গাইল, শেরপুর, পঞ্চগড়, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, পিরোজপুর, খুলনা, চট্টগ্রাম জেলা ও মহানগরের নেতা।

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ কালবেলাকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা প্রার্থী হয়েছেন আমরা তাদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ ও বৈঠক করে দলের সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। তারা মনোনয়ন প্রত্যাহারের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে দল এখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১০

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১১

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৪

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৫

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৬

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৭

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৮

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৯

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

২০
X