বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৪:০৫ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৪:০৮ এএম
অনলাইন সংস্করণ

সৌদির প্রবাসীদের জন্য নতুন সেবা চালু করল বাংলাদেশ দূতাবাস

কনস্যুলার সেবা প্রদান। ছবি : সংগৃহীত
কনস্যুলার সেবা প্রদান। ছবি : সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান শুরু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) থে‌কে এ সেবা প্রদান শুরু হয়েছে। প্রথম দিনেই কয়েকশ বাংলাদেশি সেবা নিয়েছেন বলে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুন: অর্থমন্ত্রীর কাছে দূতাবাসের বিরুদ্ধে অভিযোগের পাহাড় মালয়েশিয়া আওয়ামী লীগের

সাধারণত অভিবাসীদের পাসপোর্ট রি-ইস্যু, ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হয়। এ ছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হুরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা দেওয়া হয়। এসময় অভিবাসীদের সুবিধার জন্য প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয় ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয়।

দূতাবাসে সেবা গ্রহণ করতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদির আইন কানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। তাছড়া বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

বিভিন্ন সেবা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা অভিবাসীদের কাছে প্রচার করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা, বন্ড করাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। এসময় সেবা দেন দূতাবাসের বিভিন্ন উইং-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, কনস্যুলার সেবা শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১০

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১১

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১২

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৩

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৪

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৫

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৬

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৭

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৮

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

২০
X