দেবেশ বড়ুয়া, প্যারিস (ফ্রান্স)
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধকে তুলে ধরার আহ্বান

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও কমিউনিটির নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও কমিউনিটির নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি-মহান মুক্তিযুদ্ধকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও কমিউনিটির নেতৃবৃন্দ।

রোববার (৩০ জুলাই) বিকেলে প্যারিসের ম্যারি দ্য ক্লিসির একটি হলরুমে এটিএন বাংলা'র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল বীর মুক্তিযোদ্ধা ও লেখক সংবর্ধনা। এতে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও মো. এনামুল হককে সম্মাননা স্মারক উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া বাংলাসাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কবি ও লেখক রিয়াজ আহমেদ জুয়েলকে সম্মাননা দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে শিশুদের মধ্যে 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ'বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শুভা তালুকদারের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন- আরিফ রানা, কুমকুম রানা, সাগর বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, হৈমন্তী বড়ুয়া। এ ছাড়া নৃত্য পরিবেশন করেন দেবশ্রী চ্যাটার্জী, সুবর্ণা বড়ুয়া ও ডোনা সাহা। আর আবৃত্তিতে ছিলেন- কবি মোস্তাফা হাসান, রাহুল চৌধুরী ও অর্পিতা রয়।

প্রতিবারের মতো এবারও পুরো অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশের শীর্ষস্হানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি।

এটিএন বাংলা'র ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ড. উত্তম বড়ুয়া, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, ড. ছন্দা বড়ুয়া, বিকশিত নারী সংঘের সভাপতি শাহেদা আক্তার, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ, বিশিষ্ট ব্যবয়ায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব শাহীন আরমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম, আলী আজম, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রয়, কবি মোস্তাফা হাসান, একুশ উদযাপন পরিষদ ফ্রান্সের মহাসচিব এমদাদুল হক স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. আলী হোসেন, ইউরোবিডি২৪. নিউজের সম্পাদক ইমরান মাহমুদ, ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল আহমদ, লিগ্যাল এইডের চেয়ারম্যান এ. এম আজাদ ও ইউরো-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X