বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার পাসপোর্ট বিতরণ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রবাসে পাসপোর্টের জন্য আবেদন করে সময়মতো হাতে না পাওয়ার অভিযোগ পুরাতন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন ও বিতরণ নিয়ে অনেক দুর্নীতির ও হয়রানির অভিযোগ আছে। এসব দুর্নীতি বা অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য দূতাবাস থেকে নেওয়া হয় নানা উদ্যোগ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি ছুটির দিনগুলোতে বিভিন্ন প্রদেশে অস্থায়ী কনস্যুলার সেবা দেওয়া হয়।

স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার পাসপোর্ট বিতরণ করা হয় এক মাসে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার মাসব্যাপী (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৫) ২৬ হাজার ৯৬১টি পাসপোর্ট প্রবাসীদের মধ্যে সরাসরি বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সরকারি ছুটির দিনসহ সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হয়।

এ ছাড়াও অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল ফোনে কনসুলার টিমের মাধ্যমে সরকারি ছুটির দিনগুলোতে কুয়ালালামপুর রাজধানীর বাইরে বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে যেমন- পেনাং, জহুরবারু, মেলাক্কা, কুয়ানতান এবং কেলাং জেলার শহরগুলোতে পাসপোর্ট বিতরণ করা হয়। এর মধ্যে সব থেকে বেশি জহুর বারু ও পেনাং একাধিকবার কনস্যুলার সেবা দেওয়া হয়।

সরাসরি পাসপোর্ট দেওয়ার পাশাপাশি, পোস্ট লাজুতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়। এসব কনস্যুলার সেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা বিভিন্ন স্পটে গিয়ে তদারকি করেন হাইকমিশনার মো. শামীম আহসান।

এ ছাড়া উল্লেখযোগ্য হলো, ছুটির দিনগুলোতে হাইকমিশনারসহ, ডেপুটি হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দূতাবাসে উপস্থিত থাকেন এবং পাসপোর্ট বিতরণে অংশগ্রহণ করেন। এমন সেবা পেয়ে প্রবাসীরা খুশি হলেও সময় মতো পাসপোর্ট না পেয়েও অনেকে আছেন দুশ্চিন্তায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X