ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৬:০৯ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে বিভিন্ন দেশের প্রবাসীদের ইফতার

ইতালিতে প্রবাসী মুসলিমদের ইফতারে মিলনমেলা। ছবি : কালবেলা
ইতালিতে প্রবাসী মুসলিমদের ইফতারে মিলনমেলা। ছবি : কালবেলা

ইতালির ভিচেন্সায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) ভিচেন্সায় খোলা মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে খোলা মাঠে ইফতারে ইতালিয়ান নাগরিকসহ পাকিস্তান, মরক্কো, মধ্যপ্রাচ্য দেশগুলো মুসলিমরা অংশ নেন।

স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে প্রকাশ্যে আজানের পর সবার জন্য উন্মুক্ত ইফতার পরিবেশন করা হয় এবং উপস্থিত সব মুসলিম একসঙ্গে নামাজ আদায় করেন।

স্থানীয় এক ইতালিয়ান নাগরিক বলেন, ‘আজানের ধ্বনি ও মুসলিমদের ঐক্যবদ্ধ ইফতার দেখে আমি অভিভূত। এটি সত্যিই একটি সুন্দর অভিজ্ঞতা।’

এতে অনুষ্ঠান সঞ্চলনা করেন মাওলানা হাফিজ মাহবুবুর রহমান। ভিচেন্সা ইসলামি সেন্টারের সভাপতি নাজিম উদ্দিন বলেন, পবিত্র রমজানকে ইতালীয়দের কাছে তুলে ধরতেই খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়। তারা জানুক আমরা মুসলমান এভাবে সিয়াম সাধনার একটি মাস পালন করি।

তিনি ধন্যবাদ জানান যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন। তিনি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার মাহফিলে ভিচেন্সায় বাংলা কমিউনিটিসহ সব প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায়।

এ সময় ভিচেন্সার উপ-মেয়র সাবেলা সালা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিলিপ্পো রোমানো, পুলিশ কমিশনার ফ্রানচেস্কো জেরিলি, ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ ধর্মীয় নেতা জুলিয়ানো ব্রুগনোত্তো, ধর্মীয় নেতা ডন জিয়ানলুকা পাদোভান, মেয়রের ধর্মীয় সম্প্রদায় বিষয়ক উপদেষ্টা ফিওরাভান্তে রোসিসহ ভিচেন্সায় প্রথম বাংলাদেশি ভাইস কাউন্সিলর আফিল উদ্দিন আপেল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে বিতর্ক থাকলেও ইতালির মতো দেশগুলোতে সম্প্রদায়ভিত্তিক শান্তিপূর্ণ আয়োজনগুলোর মাধ্যমে মুসলিমদের ধর্মীয় অধিকার সংরক্ষণের পথে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জন্যই ইসরায়েল আজ টিকে আছে: ডোনাল্ড ট্রাম্প

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১০

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১১

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১২

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৩

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৪

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৫

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৬

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৭

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৯

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

২০
X