ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে নানা অপরাধের দায়ে শতাধিক বাংলাদেশি কারাবন্দি

ইতালির শহর। ছবি : কালবেলা
ইতালির শহর। ছবি : কালবেলা

ইতালিতে ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে প্রবাসী বাংলাদেশিরা। সাইবার ক্রাইম, ধর্ষণচেষ্টা, খুন, ইয়াবা ব্যবসা, অর্থপাচার, স্টে পারমিটের দালালির মতো অপরাধে জড়িয়ে পড়ছেন তারা। সবশেষে গত ১১ নভেম্বর বিছানার নিচে লুকানো দেশীয় মুদ্রায় প্রায় নগদ ৬ কোটি টাকাসহ আটক হয়েছে এক বাংলাদেশি যুবক।

ইতালি নাগরিক, সরকার ও দেশটিতে প্রবাসী ভিনদেশিদের কাছেও বাংলাদেশিরা সৎ, পরিশ্রমী ও নিরপরাধ হিসেবে গণ্য ছিল। ইতালি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও বাংলাদেশিদের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। কিন্তু সময়ের ব্যবধানে তা পুরোপুরি পাল্টে গেছে।

দুই বছর আগে রেসিডেন্ট কার্ড অবৈধভাবে জোগাড় করে দেওয়ার অপরাধে গ্রেপ্তার হন বেশ কয়েক বাংলাদেশি। সেই ঘটনার পর বাংলাদেশিদের বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা না গেলেও গত কয়েক মাসে ধর্ষণ চেষ্টা, খুন, দালালি, অর্থপাচার ও জঙ্গি তৎপরতার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। জানা গেছে, এখন পর্যন্ত ইতালির বিভিন্ন কারাগারে শতাধিক বাংলাদেশি নানা অভিযোগে বন্দি রয়েছে।

এতে করে ইতালির শ্রমবাজারে যে সুনাম রয়েছে তা ক্ষুণ্ন হচ্ছে বলে মন করছেন দেশটিতে বাংলা কমিউনিটির নেতারা। বাংলাদেশিদের এসব অপরাধের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কমিউনিটির নেতারা।

ইতালিতে বাংলা কমিউনিটির অন্যতম নেতা হাসান ইকবাল বলেন, অপরাধী জড়িতদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সুতরাং এই পথ পরিহার করা উচিত। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।

আব্দুর রউফ ফকির বলেন, সামাজিকভাবে সচেতনতা বাড়িয়ে এই অপরাধীদেরকে ঘৃণ্য কাজ থেকে ফিরিয়ে আনতে কমিউনিটির নেতাদের দায়িত্ব নিতে হবে।

সর্বশেষ ১১ নভেম্বর রোম থেকে দেশীয় মুদ্রায় কোটিরও বেশি নগদ অর্থসহ গ্রেপ্তার হয়েছে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি। পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। তার বাসা তল্লাশি করে ম্যাট্রেসের নিচ থেকে চার লাখ ৭০ হাজার ইউরো উদ্ধার করেছে। এর আগে খুনের অভিযোগ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এবং জঙ্গিবাদের জড়িত এক যুবককে গ্রেপ্তারের পর তার সহযোগীকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

সামাজিকভাবে ইতালি প্রবাসী বাংলাদেশিদের সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ না করলে এ ধরনের অপরাধ প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বাংলাদেশিদের।

দেশটির ১৯২টি কারাগারে মোট ৫৪ হাজার ১৩৪ জন অভিযুক্ত রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৩৪ জন বিদেশি এবং ২ হাজার ২৩৭ জন নারী অভিযুক্ত। এই কারাগারগুলোতে শতাধিক বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X