ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০১:০২ এএম
অনলাইন সংস্করণ

ইতালির ভিচেন্সায় প্রবাসীদের ব্যতিক্রমী ইফতার

ইতালির ভিচেন্সায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ইফতার মাহফিল। ছবি : কালবেলা
ইতালির ভিচেন্সায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ইফতার মাহফিল। ছবি : কালবেলা

ইতালির ভিচেন্সায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ এপ্রিল) ভিচেন্সা কাচা বাজারের সামনে গির্জার কাছে খোলা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বাংলাদেশিসহ ইউরোপের বিভিন্ন দেশ ও মধ্যপ্রাচ্যসহ ১০টি দেশের মুসলামান অংশগ্রহণ করেন।

রমজান কী এবং মুসলিম ধর্মাবলম্বীরা কেন সারাদিন পানাহার না করে রোজ রাখেন এ সংস্কৃতি ইতালীয়দের মাঝে তুলে ধরতে খোলা মাঠে ইফতারের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা।

এতে উপস্থিত ছিলেন ভিচে সিন্ধাকো এলিজা বেল্লা সারা, প্রেসিডেন্টে কোরাইছে, ইতালিয়ান প্রেসিডেন্টে ইয়াহে জানোলো, খ্রিস্টান পাদ্রীর পক্ষে থেকে জাল্লুকা। এ ছাড়াও স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ কমিশনার, ডিবি অফিসার ছিলেন। এ সময় ভিচেন্সায় প্রবাসী বাংলাদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাওলানা হাফিজ মাহবুবুর রহমান। একজন প্রবাসী বাংলাদেশি বলেন, পবিত্র রমজানকে ইতালীয়দের কাছে তুলে ধরতেই খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়। তারা জানুক আমরা মুসলমান এভাবে সিয়াম সাধনার একটি মাস পালন করি। তিনি ধন্যবাদ জানান যারা এ আয়োজনে সহযোগিতা করেছেন। তিনি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার মাহফিলে অসংখ্য ইতালিয়ানের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদেরকে অবাক পাণে তাকিয়ে থাকতে দেখা গেছে এবং এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তারা।

ইফতার মাহফিলে ভিচেন্সায় বাংলা কমিউনিটিসহ সকল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১০

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১১

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১২

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৪

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৫

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৬

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৭

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৮

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

২০
X