স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এখনো সাকিবের কাছে টাকা পান কাঁকড়া ব্যবসায়ীরা

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসান পাকা ব্যবসায়ী। এটা কমবেশি সবাই জানে। করোনার সময় জানা যায় তার কাঁকড়া ব্যবসার কথা। সেই সময় হয় বেশ হট্টগোল। তার ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা পাওয়া টাকা চেয়ে মানববন্ধন করে, এতে সামনে তার কাঁকড়ার ব্যবসা।

সে সময় যত দ্রুত সম্ভব পাওয়া টাকা পরিশোধ করার আশ্বাস দিয়েছিলেন সাকিব। তবে ধারাবাহিক লোকসানে লাটে ওঠে সেই ব্যবসা। ফলে এখন পর্যন্ত ব্যবসায়ীদের সেই পাওনা টাকা পরিশোধ করেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।

এদিকে ছাত্র-জনতার গণআন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এতে তিনি আর দেশে ফিরবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে সেই পাওনা ব্যবসায়ীরা আর পাবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।

এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাতক্ষীরার স্থানীয় কাঁকড়া ব্যবসায়ীরা। তাদের অভিযোগ এখনও ১৩-১৪ জন চাষী সাকিবের কাছে টাকা পাবেন। সব মিলিয়ে টাকার অঙ্ক কোটির মতো।

গুরুদাস নামের এক চাষী বিশ্বসেরা অলরাউন্ডারের খামারে প্রায় ৩০ লাখ টাকার কাঁকড়া সরবরাহ করেন। তবে সেই পাওনা বুঝে পাননি তিনি। স্থানীয়রা অভিযোগ করেন, সেই টাকার শোকেই গুরুদাস স্ট্রোক করে মারা যান।

এ ছাড়া লিজ নেওয়া জমির মালিকরাও টাকা না পাওয়ার অভিযোগ করেছেন। তারা বলেন চুক্তির টাকা দিতে সাকিব গড়িমসি করেছেন। পাওনা টাকার দাবিতে দুই বছর আগে জমির মালিকরাও মানববন্ধন করেছিলেন। তখন কিছু টাকা দিয়ে তাদের শান্ত করা হয়।

এ ছাড়া অভিযোগ করেন চুক্তি ভঙ্গ করে জমিতে ভবন নির্মাণ করেছেন সাকিব। কোটা সংস্কার আন্দোলনের শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশের বাইরে চলে যান তিনি। সেই আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনার সরকারের।

জাতীয় সংসদের আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। ফলে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাতীয় দলে আর খেলবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। ফলে পাওনা টাকার জন্য বাড়ছে কাঁকড়া চাষীদের হাহাকার। সেই টাকা না পাওয়ার শঙ্কায় রয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X