স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের পরিস্থিতিতে বিষাদগ্রস্ত, ছুটি চাইলেন জাতীয় দলের অলরাউন্ডার

মোহাম্মদ সাইফউদ্দিন। পুরোনো ছবি
মোহাম্মদ সাইফউদ্দিন। পুরোনো ছবি

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে দেশজুড়ে বিভিন্ন সরকারি স্থাপনা, থানা এবং আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা।

সাম্প্রতিক সময়ে দেশের এমন পরিস্থিতে মানসিকভাবে বিপর্যস্ত জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এতে ভেঙে পড়েছেন তিনি। তাই বাংলাদেশ এ দলের হয়ে যেতে চাইছেন না পাকিস্তান সফরে।

জাতীয় দলের নির্বাচকদের কাছে দুই মাসের জন্য ছুটি চেয়ে আবেদন করছেন ডানহাতি এ পেস বোলিং অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

ক্যারিয়ারের প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি লিগে খেলার সযোগ পেয়েছেন তিনি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের খেলার কথা ছিল তার। তবে প্রায় মাসখানিক ধরে চলা অস্থিরতার কারণে সময়মত ভিসা পাননি তিনি। এতে কানাডার লিগের খেলতে পারেননি মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। এর আগে জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে।

বিসিবির সূত্রটি জানিয়েছে গত ৩০ জুলাই দুই মাসের ছুটি চেয়েছেন সাইফউদ্দিন। ফলে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ এ দলে অন্য কাউকে নেওয়া হতে পারে। এই সফরে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। যার প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট থেকে। এরপর ২০ আগস্ট মাঠে গড়বে দ্বিতীয় ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১০

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১১

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১২

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৩

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৫

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৬

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৭

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

১৮

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

১৯

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

২০
X