স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৪:১৮ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৪ জুন

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে হবে ক্রিকেটের সংক্ষিপ্ত আসরটি। ২০২৪ সালের ৪ জুন শুরু হয়ে ৩০ জুন শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ক্যারিবিয়ান অঞ্চল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ ভেন্যুতে আগামী বছরের ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩০ জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারতীয় এই সংস্থার দাবি, আইসিসির প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে ক্রিকেট ভেন্যু পরিদর্শন করেছে। তবে পরিদর্শন করা ভেন্যুগুলোর মাঝে, ফ্লোরিডার লডারহিলে আগেই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে মরিসভিল, ডালাস, নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের মরিসভিল ও ডালাসে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) প্রতিযোগিতা চলছে।

সংক্ষিপ্ত আসরের জন্য সম্ভাব্য বাকি ভেন্যুগুলোর মধ্যে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউইয়র্কের ফন কোর্টল্যান্ড পার্ক এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার জন্য আইসিসি স্বীকৃতি পাওয়া বাধ্যতামূলক। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ও ইউএসএ ক্রিকেটকে (ইউএসএসি) সঙ্গে নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে আইসিসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো ২০টি দল অংশ নেবে। প্রথম রাউন্ডে চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপের শীর্ষ দুদল সুপার এইটে খেলার সুযোগ পাবে। এখানে আট দল আবার দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১০

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১১

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১২

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৩

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৪

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৫

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৬

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৭

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

১৯

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

২০
X