কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে প্রশ্ন তুললেন তামিম

সাকিব আল হাসান ও ইনসেটে তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও ইনসেটে তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৩২ রান। সাকিবের এ স্কোর বলে দিচ্ছে, ভারতের বিপক্ষে কেমন ছিল বাংলাদেশের ব্যাটিং। তবে ব্যাটিংয়ের চেয়ে বড় চিন্তা সাকিবের বোলিং।

বহুদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছে না সাকিব। তবে দলে জায়গা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি কেউ। কারণ বল হাতে দুর্দান্ত রয়েছে তার পারফরম্যান্স। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে দিয়েছেন ব্রেুকথ্রু।

পাকিস্তান সিরিজের পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। দুই ইনিংসে শিকার করেছিলেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে হন ব্যর্থ। আর ভারত সফরে ধরা পড়ে উল্টো চিত্র। ব্যাট হাতে রান পেলেও বল হাতে পুরোপুরি ব্যর্থ। প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ দিয়েও পাননি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে দিয়েছেন ৭৯ রান। এবারও ছিলেন উইকেটশূন্য। তার বোলিং নিয়ে কথা হয় ধারাভাষ্য কক্ষে। বিশেষ করে সাকিবের বলে কেন স্পিন হচ্ছে না, তা নিয়ে আলোচনা হয়। এ সময় ধারাভাষ্য প্যানেলে থাকা সাবেক বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক জানান, আঙুলে চোটের কারণে ভালোভাবে বল ধরতে পারছেন না সাকিব।

এ সময় ক্যামেরায় সাকিবের আঙুল দেখানো হয়। যা দেখে স্পষ্ট বোঝা যায় হাতে চোট রয়েছে।

এ সময় ধারাভাষ্য প্যানেলে থাকা বাংলাদেশের তামিম ইকবালও প্রশ্ন রাখেন। জানান, সাকিবের এ সমস্যা ম্যাচের আগে ছিল কি না? আর এই সমস্যা যদি ম্যাচে আগে থাকে, তাহলে তা দল জানত কি না?

এ ছাড়া দুই ইনিংসেই সাকিবকে দেরিতে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X