স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জ্যোতি-নাহিদাদের ‘বিশেষ’ উদ্‌যাপন

জ্যোতি-নাহিদাদের ‘বিশেষ’ উদ্‌যাপন

একই দিনে, একই সঙ্গে ৫টি উপলক্ষ উদ্‌যাপন! দুটি পূর্বনির্ধারিত থাকলেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর যোগ হয় অন্য ৩টি। আর এই উদ্‌যাপনকে ‘বিশেষ’ বলছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজায় শুরু হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারায় টাইগ্রেসরা। এতে কেটে যায় বৈশ্বিক আসরে ১০ বছরের জয় না পাওয়ার খরা। একই সঙ্গে বেড়েছে প্রত্যাশাও।

পূর্বনির্ধারিত দুটি উপলক্ষ হচ্ছে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে জ্যোতির শততম ম্যাচ। দ্বিতীয়টি হচ্ছে দলের নতুন সদস্য তাজ নেহারের জন্মদিন। এর সঙ্গে যুক্ত হয় দুটি ব্যক্তিগত ও একটি দলীয় অর্জন।

দেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা আক্তার। আর ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ফাহিমা খাতুন। আর সবার অবদানে এসেছে ১০ বছর পর বিশ্বকাপে জয়।

ম্যাচ জয়ের পর রাতে টিম হোটেলে কেক কাটার আয়োজন করা হয়। পরে জ্যোতি ও ও নাহিদার হাতে বিশেষ স্মারক তুলে দেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ সময় তার সঙ্গে ছিলেন নারী দলের প্রধান কোচ হাশান তিলকারত্নে।

ক্যারিয়ারের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেন, ‘আমার জীবনের বড় অর্জন এটি। যখন শুরু করেছিলাম, তখন কল্পনাও করিনি এত দূর আসব। আর আজকের দিনে ১০০তম ম্যাচ খেলে যতটা না খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি ম্যাচ জিতে।’

শততম ম্যাচের সংবর্ধনা দলের অন্যদের প্রভাবিত করবে বলে আশা প্রকাশ করে জ্যোতি বলেন, “ধন্যবাদ আমাকে গর্বিত অনুভব করানোর জন্য। কারণ, আমি জানি মেয়েদের ক্রিকেটের জন্য এটা কত বড় অর্থ বহন করে। শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই। একইভাবে আমাদের কোচিং স্টাফ এবং বিসিবিতে আমাদের ওপরে যারা আছেন, তাদের জন্যও। সব সময় একটা কথা শুনি, ‘তোমরা কিছু করো, তাতে (তোমাদের পক্ষে) আমরা কিছু বলতে পারব।’ আমার চাওয়া, আমরা যেন ওপরের দিকে আমাদের কথা বলার সুযোগ করে দিতে পারি।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশ খেলছে বি-গ্রুপে। টাইগ্রেসদের পরের ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। শনিবার (৫ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই গ্রুপে জ্যোতি-নাহিদাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১০

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১২

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৩

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৪

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৫

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৬

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৭

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৮

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৯

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

২০
X