স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরিতে পড়া বাভুমাকে নিয়েই বাংলাদেশে আসবে প্রোটিয়ারা

টেম্বা বাভুমা। ছবি : সংগৃহীত
টেম্বা বাভুমা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। তবে সফরের আগে দুঃসংবাদ নিয়ে আসছে প্রোটিয়ারা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা কনুইয়ের চোটে পড়ায় প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর শুরু হওয়া প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে পিঠের চোটের কারণে পেসার নান্দ্রে বার্গারও পুরো সিরিজ থেকে বাদ পড়েন। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ডিওয়াল্ড ব্রেভিস ও লুঙ্গি এনগিডিকে। সিএসএ আশা করছে, দ্বিতীয় টেস্টে বাভুমা খেলতে পারবেন এবং সেই লক্ষ্যে তিনি দলের সঙ্গে থাকবেন। দ্বিতীয় টেস্টটি ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।

বাভুমা আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় কনুইয়ে চোট পান এবং তৃতীয় ম্যাচে অংশ নিতে পারেননি। চোটে পড়ার সময় তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এবং তার পরে ফিল্ডিংও করতে পারেননি। বর্তমানে প্রোটিয়া মেডিকেল টিমের সঙ্গে তিনি তার ইনজুরি সারানোর কাজে ব্যস্ত থাকবেন।

আয়ারল্যান্ড সিরিজের বাকিটা সময়ে দলকে নেতৃত্ব দেন রাসি ভ্যান ডার ডুসেন। সেই সিরিজে বিশ্রামে ছিলেন মার্করাম, তবে বাংলাদেশ সিরিজ দিয়ে তিনি আবার মাঠে ফিরছেন। বাভুমার স্থলাভিষিক্ত হিসেবে ডাকা হয়েছে ব্রেভিসকে, যার এখনো আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়নি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার, যেখানে তিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন।

এদিকে, লুঙ্গি এনগিডি আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেন, যেখানে প্রথম দুটি ম্যাচে ৮ উইকেট শিকার করেন। প্রোটিয়াদের পেস বিভাগে আরও আছেন- কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন ও উইয়ান মুল্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন

বিশ্বকাপের একটি মিশর-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতীক হয়ে উঠল 

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

অদম্য ইচ্ছাশক্তির জয়, নিজের বিমানে আকাশে উড়লেন মারুফ

কতদিন খেলবেন মেসি, স্পষ্ট জানিয়ে দিলেন লিওনেল স্কালোনি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

১০

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

১১

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

১২

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

১৩

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

১৪

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

১৫

শেখ হাসিনা, আর বিলম্ব করবেন না: আসিফ নজরুল

১৬

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

১৭

ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে এবার মুখ খুললেন স্কালোনি

১৮

মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট 

১৯

জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

২০
X