ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অবসরের ঘোষণা ইমরুলের

ইমরুল কায়েস। ছবি : সংগৃহীত
ইমরুল কায়েস। ছবি : সংগৃহীত

পাঁচ বছর ধরে জাতীয় দলের কোনো সংস্করণেই নেই ইমরুল কায়েস। এবার ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাঁ হাতি এই ওপেনার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা নিশ্চিত করেছেন।

টেস্ট ছাড়ার ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে চাচ্ছি—আমি খুব শিগগির আমার ক্যারিয়ারের একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ কঠিন সিদ্ধান্তটা কী সেটাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেন ইমরুল, ‘আমি আগামী ১৬ নভেম্বর আমার টেস্ট ক্রিকেটের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারও শেষ করতে যাচ্ছি।’

প্রায় ১৭ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছিলেন ইমরুল। শেষবেলায় তাই জানালেন, ‘এটা আমার ক্যারিয়ারের আবেগের একটি মুহূর্ত।’ টেস্ট ছাড়লেও বাকি দুই সংস্করণ নিয়ে কোনো কিছু জানাননি তিনি। অর্থাৎ আরও কিছু দিন ঘরোয়া ক্রিকেটের সাদা বলের সংস্করণের টুর্নামেন্টগুলোতে দেখা যেতে পারে ইমরুলকে।

২০০৮ সালে ১৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ইমরুলের। জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্টে ৩ সেঞ্চুরিতে ১ হাজার ৭৯৭ রান করেন তিনি। এ ছাড়াও প্রথম শ্রেণিতে এখন পর্যন্ত খেলা ১৩৭ ম্যাচে ২০ সেঞ্চুরিতে করেন ৭ হাজার ৯৩০ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

জর্ডানের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা

ট্রাম্পের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

ইকরা হবিগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

‘পর্দায় এমন অভিনয় করা আমিই প্রথম নই’

১০

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

১৩

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

১৪

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

১৫

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

১৬

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

১৭

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

১৮

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১৯

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

২০
X