স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৪:২৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অনুশীলন রেখে দুবাইয়ে সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ব্যস্ত রয়েছেন তিন ফরম্যাটের অধিনায়ক। ক্লান্তি-অবসাদ-বিশ্রাম- এই তিনটি শব্দকে পাশ কাটিয়ে অনবরত ছুটে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এবার বাণিজ্যিক কারণে দুবাই গেছেন সাকিব।

রোববার (২০ আগস্ট) মিরপুরে চলমান অনুশীলন রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি জুয়েলারির শো-রুম উদ্বোধন করবেন সাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন টাইগার অধিনায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বিশ্ববিখ্যাত গোল্ড মার্কেট দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি ২০ আগস্ট এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে। অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টেশনের পাশে।’

৩০ আগস্ট শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট। আসন্ন এ প্রতিযোগিতাকে সামনে রেখে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগের কারণে সাকিব দেরিতে যোগ দিবেন। কিন্তু গতকাল রাতে বি লাভ ক্যান্ডির কাছে হেরেছে সাকিবের গল টাইটান্স।

মিরপুরের অনুশীলনে এখন পর্যন্ত দেখা যায়নি সাকিবকে। জানা গেছে আগামী ২৩ আগস্ট ঢাকায় ফিরেই দলের সঙ্গে যোগ দিবেন তিন ফরম্যাটের নতুন অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

তেহরানে আজ খামেনির প্রতি শেষশ্রদ্ধা, এরপরের কর্মসূচি কী

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

২০ শিশুসহ শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন যারা

একবারেই পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ইউএনও’কে স্যার বললে আমাকেও বলতে হবে

১০

স্বাস্থ্যমন্ত্রী / শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

১১

 ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১২

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

১৩

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

১৪

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

১৫

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

১৬

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

১৭

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

১৮

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

১৯

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

২০
X