স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিংয়ে ফিরলেন তামিম

চোট কাটিয়ে ব্যাটিংয়ে ফিরলেন তামিম। ছবি : সংগৃহীত
চোট কাটিয়ে ব্যাটিংয়ে ফিরলেন তামিম। ছবি : সংগৃহীত

দেড় মাস ইনজুরির সঙ্গে লড়াই করে ব্যাটিং অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোমরের চোটে পড়েন বাঁহাতি ওপেনার। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে এবার মিরপুরে ব্যাট হাতে নামলেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক।

রোববার (২০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রায় ১৫ মিনিট থ্রোয়ারের ছোড়া বলে ব্যাট করেছেন তামিম। এর মধ্যে কিছু বল সামনের পায়ে ও কিছু বল পেছনের পায়ে খেলেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক।

ব্যাটিং অনুশীলন শেষ করে মিরপুরের মূল মাঠে কিছুক্ষণ ফিটনেস নিয়ে কাজ করেন তামিম। বিসিবির পুনর্বাসন কেন্দ্রের নতুন প্রধান ফিজিও কিয়েরন থমাসকে বাংলাদেশ ওপেনারের সঙ্গে দেখা যায়। এ দুজন ছাড়াও বিসিবির আরেক ফিজিও বায়েজিদ ইসলামও উপস্থিত ছিলেন।

গত জুলাইয়ে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে আচমকা অবসরের ঘোষণা দেন তামিম। এ ঘটনার পর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফিরে আসেন এই ড্যাসিং ওপেনার। দেড় মাসের ছুটিতে কোমরের চোটের চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন তামিম।

গত ৩১ জুলাই চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন তামিম ইকবাল। কয়েক দিন পরই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন এই সাবেক অধিনায়ক। ৯ আগস্ট থেকে জিম ও ফিটনেস নিয়ে কাজ শুরু করেন। দেশে ফিরে এসেই ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন বাঁহাতি ওপেনার। এমনকি চোটের কারণে এশিয়া কাপও খেলছেন না তিনি।

আগামী সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে খেলায় ফিরবেন তামিম। সেই লক্ষ্যে এবার ব্যাটিংয়ে নামলেন তামিম। তবে আজ বাঁহাতি ওপেনারের ব্যাটিংকে ব্যাটিং না বলে নক করাও বলা যায়। ১৫ মিনিটের ছোট্ট সেশনে তামিম হয়তো ব্যাটিংয়ের সময় কেমন অনুভব করেন, সেটা দেখে নিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X