স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:০৭ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা, দিলেন আবেগঘন বার্তা

তামিমের জন্যা দোয়া চেয়েছে সাকিবের বাবা মা। ছবি : সংগৃহীত
তামিমের জন্যা দোয়া চেয়েছে সাকিবের বাবা মা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গতকালের দিনটি ছিল উদ্বেগে ভরা। দেশসেরা ওপেনার তামিম ইকবালের হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সবাইকে হতবাক করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে, যা খানিকটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এই সংকটময় মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছেন পরিবার, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা।

আজ দুপুরে সাভারের কেপিজে হাসপাতালে তামিমকে দেখতে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা-মা। তাদের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে তামিমের পরিবারের। তাই তামিমের অসুস্থতার খবরে তারা ছুটে আসেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সাকিবের বাবা মাশরুর রেজা। তিনি বলেন, 'তামিম ভালো আছে, আলহামদুলিল্লাহ। খুব দ্রুত বাসায় ফিরতে পারবে ইনশাআল্লাহ। তামিমের বাবা আমার খেলার বন্ধু, আমাদের সম্পর্ক অনেক দিনের। ওর জন্য দোয়া করেছি, আগেও করেছি, এখনো করব।'

সাকিবের মা শিরীন আক্তারও তামিমের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, 'আপনারাও সবাই দোয়া করবেন, তামিম যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।'

গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা অনুভব করায় দ্রুত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে জানা যায়, তিনি দুবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং হার্টে ব্লক ধরা পড়ায় তার রিং পরানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি আশঙ্কামুক্ত হলেও আগামী তিন মাস তাকে পর্যবেক্ষণে থাকতে হবে।

এদিকে আজ সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম প্রথমবারের মতো তার অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, 'আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এমন কিছু অসাধারণ মানুষ পাশে পেয়েছি, যাদের নিরলস প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে উঠতে পেরেছি।'

তিনি আরও বলেন, 'এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, জীবন কতটা অনিশ্চিত। তাই সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায়, এটিই আমার অনুরোধ।'

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ভরসার প্রতীক তামিম ইকবাল। তার দ্রুত সুস্থতা কামনা করে পুরো দেশ। তার ভক্ত-সমর্থকরা আশায় আছেন, খুব শিগগিরই মাঠে ফিরবেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X