ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বকেয়া পরিশোধ করতে বিসিবিকে এনএসসির চিঠি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গেটমানি এবং প্রচার ও সম্প্রচার স্বত্ব খাতে পাওনা অর্থ পরিশোধ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময় গেটমানি বাবদ এনএসসিকে প্রায় আড়াই কোটি টাকা পরিশোধ করেছে বিসিবি। কিন্তু প্রচার ও সম্প্রচার স্বত্ব বাবদ কোনো অর্থ প্রদান করা হয়নি। যে কারণে নিয়মিতই অডিট আপত্তি উঠছে। অডিট আপত্তির জটিলতা এড়াতে হলে উল্লিখিত খাত থেকে অর্থ প্রাপ্তির প্রমাণ দাখিল করার বিকল্প নেই। এ কারণেই বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়েছে এনএসসি। ২০২২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত গেটমানি এবং প্রচার ও সম্প্রচার স্বত্ব বাবদ অর্থ পরিশোধের তাগিদ দেওয়া হয়েছে।

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রির খাত থেকে আয় ছিল উল্লেখযোগ্য পরিমাণ। বিসিবি সভাপতি জানিয়েছেন, এ খাত থেকে বিসিবির আয় হয়েছে ১০ কোটি টাকার বেশি। নিয়ম অনুযায়ী গেটমানি থেকে আয়ের ১৫ শতাংশ এনএসসিকে প্রদান করতে হয়। গেটমানি খাতে সর্বশেষ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় সাড়ে ৫৩ লাখ টাকা পরিশোধ করেছিল বিসিবি।

গেটমানি ছাড়া বিসিবির আয়ের আরেক বড় উৎস হচ্ছে প্রচার ও সম্প্রচার স্বত্ব। এ খাত থেকে আয়ের অর্থ থেকে ভ্যাট ও আয়কর বাদ দিয়ে যে অঙ্ক দাঁড়ায়; নিয়মানুযায়ী সে অর্থের ১০ শতাংশ এনএসসিকে দেওয়ার কথা বিসিবির। কিন্তু নিকট অতীতে এ খাতে কোনো অর্থ দেওয়া হয়েছে বলে জানা যায়নি। গেটমানির পাশাপাশি প্রচার-সম্প্রচার স্বত্ব খাত থেকে আয়ের অর্থের ১০ শতাংশ পরিশোধ করতে বলা হয়েছে চিঠিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১০

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১১

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১২

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৩

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৪

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৫

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৬

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৭

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৮

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৯

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

২০
X