স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আরব আমিরাত সফরে ম্যাচ সংখ্যা বাড়ছে লিটনদের

প্রথম ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
প্রথম ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সংযুক্ত আরব আমিরাত সফরে যুক্ত হলো আরও একটি টি-টোয়েন্টি ম্যাচ। সফর শুরুর আগে নির্ধারিত ছিল দুটি ম্যাচের ছোট্ট এই সিরিজ। তবে হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইমিরেটস ক্রিকেট বোর্ডের আলোচনায় সিরিজে যোগ করা হয়েছে একটি অতিরিক্ত ম্যাচ, যা অনুষ্ঠিত হবে আগামী বুধবার, ২১ মে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এ বিষয়ে একটি বিজ্ঞপি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টা)। একই ভেন্যুতে আজ সোমবার (১৯ মে) অনুষ্ঠিত হচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

বিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মূলত দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ ও টিভি সম্প্রচারের আগ্রহ থেকেই এই বাড়তি ম্যাচের সিদ্ধান্ত এসেছে। ফলে তিন ম্যাচের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ সিরিজে রূপ নিয়েছে এই সফর।

সফরের শুরুতে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে সিরিজ। তবে এখন তৃতীয় ম্যাচটিও গুরুত্ব পাচ্ছে সমানভাবে, যেখানে দলের নতুন কিছু মুখ কিংবা ঘূর্ণি বিভাগে পরীক্ষার সুযোগ পেতে পারে টাইগাররা।

কোথায় দেখা যাবে:

  • বাংলাদেশে: টি-স্পোর্টস
  • ভারতে: ফ্যানকোড
  • মধ্যপ্রাচ্যে: ক্রিকবাজ
  • পাকিস্তানে: জিও সুপার
  • যুক্তরাষ্ট্র ও কানাডায়: উইলো টিভি
  • বিশ্বব্যাপী: Sportseye / YouTube

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সফরকে বিশ্বকাপ প্রস্তুতির একটি ছোট পরিসরের মঞ্চ হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে নতুনদের ঝালিয়ে নেওয়া ও ম্যাচ ফিটনেস নিশ্চিত করার ক্ষেত্রে এই তৃতীয় ম্যাচ হতে পারে গুরুত্বপূর্ণ।

শেষ মুহূর্তের এই সিদ্ধান্তে যেমন টিম বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হয়েছে আরও ম্যাচ অনুশীলনের, তেমনি দর্শকরাও পাচ্ছেন বাড়তি এক সন্ধ্যার ক্রিকেট আনন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১০

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১১

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১২

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৩

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৪

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৫

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৬

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৭

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৮

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৯

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

২০
X