স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটি কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পরপরই বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক, নীতিগত আলোচনা, ও যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ—সব মিলিয়ে দিনগুলো ছিল টানটান ব্যস্ততায় ভরা। তবে এই কর্মব্যস্ততার মাঝেই এবার ছুটছেন নিজের পরিবারের কাছে, অস্ট্রেলিয়ায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে আজ (মঙ্গলবার) রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি। বুলবুলের স্ত্রী ও সন্তানরা দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। ক্রিকেটের টানে বাংলাদেশে ফিরে আসলেও, পরিবারের সঙ্গে ঈদ কাটাতে এবার ছুটে যাচ্ছেন তাদের কাছেই।

তবে তার এই সফর শুধুমাত্র পারিবারিক উদ্দেশ্যে সীমাবদ্ধ নয়। ঈদের ছুটির পরপরই একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সভায় যোগ দেবেন তিনি। জানা গেছে, আইসিসির একটি বার্ষিক সভা রয়েছে ঈদের পরপরই, যেখানে বিসিবির প্রতিনিধিত্ব করবেন বুলবুল। ওই বৈঠক শেষে দেশে ফিরে এসে পূর্ণোদ্যমে কাজ শুরু করবেন বলেও ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গেল শুক্রবার বিসিবির সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। ৯০-এর দশকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ হিসেবে মাঠ কাঁপানো এই ক্রিকেটার এখন দেশের ক্রিকেট প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে। দায়িত্বের শুরুতেই তার পরিকল্পনা ও কর্মতৎপরতা ইতিমধ্যে ক্রিকেট অঙ্গনে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

এবার দেখা যাক, মাঠের মতো প্রশাসনিক দায়িত্বেও কতটা সফল হতে পারেন 'বুলবুল ভাই'। আপাতত বিসিবি সভাপতির যাত্রা অস্ট্রেলিয়ার পথে—পরিবারের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X