স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০১:৩০ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে নামার আগে দুঃসংবাদ পেলেন সাকিব

সাকিবকে পেছনে ফেলে শীর্ষ উইকেট শিকারি এখন সাউদি।  ছবি: সংগৃহীত
সাকিবকে পেছনে ফেলে শীর্ষ উইকেট শিকারি এখন সাউদি। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক সাকিবের নেতৃত্বে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেতে হয়েছে সাকিব আল হাসানকে। টাইগার এই অধিনায়ককে টপকে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।

গতকাল (বুধবার) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে আবার শীর্ষস্থান নিজের করে নেন কিউই এই পেসার। এর আগে গেল মার্চে সাউদিকে টপকে গিয়েছিলেন সাকিব।

১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। টিম সাউদি এই রেকর্ডটা অবশ্য নিজের কাছে অনেক দিনই রাখতে পারবেন। কারণ সাকিব পরবর্তী টি-টোয়েন্টি খেলবেন আগামী ডিসেম্বরে, প্রতিপক্ষ সাউদির দেশ নিউজিল্যান্ড।

বর্তমানে টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তারপরেই আছেন সাকিব। সাকিব-সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।

সাউদির নতুন রেকর্ড গড়ার দিনে অবশ্য নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি। চেস্টার-লি-স্ট্রিটে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৪০ রানের লক্ষ্য ৩৬ বল আর ৭ উইকেট থাকতেই ছুঁয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকেরা। ইংল্যান্ডের হয়ে ফিফটি পেয়েছেন ডেভিড ম্যালান।

৪২ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন ম্যালান। আর অপরাজিত ২৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। তবে সবাইকে ছাপিয়ে এই ম্যাচে নজর কেড়েছেন অভিষিক্ত পেসার ব্রাইডন কার্স। ২৩ রানে ৩ উইকেট নেওয়া এই পেসারই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। ৩৭ রানে তিন উইকেট নেন লুক উড।

টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট পাওয়া পাঁচজন বোলার:

টিম সাউদি- ১৪১* সাকিব আল হাসান- ১৪০* রশিদ খান- ১৩০* ইশ সোধি- ১১৯* লাসিথ মালিঙ্গা- ১০৭

*=এখনো খেলছেন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১০

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

১১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১২

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১৩

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১৪

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১৫

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১৬

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৭

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৮

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৯

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

২০
X