স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

‘প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া, ওভাবে চিন্তা করছি না’

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর তাতে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে। ফাইনাল খেলবে টাইগাররা এমনটাই চাওয়া সমর্থকদের। তবে তার আগে বাংলাদেশের রয়েছে আরও দুটো ম্যাচ, যেখানে অন্তত একটি ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। স্পিনার শেখ মাহেদী জানান, প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের অনুরোধে কথা বলেন মাহেদী হাসান। মাত্র চার মিনিটের সেই আলাপে তিনি জানান, সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটাকে আলাদাভাবে দেখছেন না তারা।

প্রতিপক্ষ কে এসব নিয়ে না ভেবে বাংলাদেশ সামনের ম্যাচটিকে বাকি অন্যসব ম্যাচের হিসেবেই দেখছে বলে জানান মাহেদী। তিনি বলেন, ‘বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া—ওভাবে চিন্তা করছি না।’

ভারত-বাংলাদেশ ম্যাচ হলে একটা বাড়তি উত্তেজনা দেখা যায় দর্শকদের মধ্যে। তবে ক্রিকেটারদের মধ্যে এমন বাড়তি কোনো উত্তেজনা নেই বলেও জানান টাইগার স্পিনার। বলেন, ‘এসব নিয়ে চিন্তা করছি না। এটা তো (হাইপ) আপনারা তৈরি করছেন বা দর্শকদের মধ্যে আছে। আমরা যেভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছি, ওভাবেই খেলব।’

উল্লেখ্য, সুপার ফোরের ম্যাচে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এর পরদিনই শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X