বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন হওয়ায় এসিসি যা দিচ্ছে তার ৮ গুণ অর্থ পুরস্কার পাচ্ছে ভারত!

বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে ভারত।  ‍ছবি : সংগৃহীত
বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে ভারত। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত। যদিও মাঠে তারা ট্রফি গ্রহণ করেনি। ম্যাচের আগে-পরেও ছিল নানা বিতর্ক। তবে সব ছাপিয়ে ভারতের সমর্থকদের জন্য খুশির খবর, দলটির চ্যাম্পিয়ন হওয়া। এমন দারুণ অর্জনের পর দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থকে বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২ বল বাকি থাকতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে ভারত। এবারের এশিয়া কাপের প্রাইজমানি আগের আসরগুলোর তুলনায় অনেকটাই বেড়েছে। এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ভারত ৩ লাখ ডলার পাবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা।

তবে এশিয়া কাপের প্রাইজমানির থেকে ৮ গুণ বেশি আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া এশিয়া কাপ জয়ের পুরস্কার হিসেবে খেলোয়াড়দের ২১ কোটি ভারতীয় রুপি আর্থিক পুরস্কার ঘোষণা করেছে, যা ডলার হিসেবে ২৫ লাখেরও বেশি আর বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ কোটি ৬৭ লাখ টাকা।

এদিকে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও মাঠ থেকে ট্রফি গ্রহণ করেনি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রিপরিষদের সদস্য মহসিন নাকভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X