কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের নেতৃত্বে নজরুল-মিজানুর

রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডব্লিউএসইএসএসির সদস্যরা। ‍ছবি : সংগৃহীত
রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডব্লিউএসইএসএসির সদস্যরা। ‍ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ওয়েলফেয়ার সোসাইটি অব এক্স-স্টুডেন্টস অব অ্যাপ্লায়েড কেমিস্ট্রি’ (ডব্লিউএসইএসএসি) এর ত্রিবার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গঠিত হয়েছে নতুন কমিটিও। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডব্লিউএসইএসএসির সভাপতি শেখ ইউসুফ হারুন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা। সভায় সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রাতুল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলামকে সভাপতি ও ফ্যাসন ফ্লাস লিমিটেডের পরিচালক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে পাঁচজন সহসভাপতি, তিন জন যুগ্ম সম্পাদক এবং ১৬ জন এক্সিকিউটিভ সদস্যসহ মোট এই ৩৫ জনের কমিটির অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া নতুন কমিটিতে ২০ জনকে উপদেষ্টা পদে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি সংগঠনটির গঠনতন্ত্রের নতুন সংস্করণ সদস্যদের কণ্ঠভোটে অনুমোদন করা হয়। কমিটি অনুমোদন প্রক্রিয়াটি পরিচালনা করেন, ডব্লিউএসইএসএসির প্রধান নির্বাচন কমিশনার মুনজুর মোরসেদ চুন্না।

নতুন অনুমোদিত কমিটির অর্থ সম্পাদক এস কে এমাদুল বারীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এ ছাড়া সংগঠনটির প্রায় ১০০ সক্রিয় সদস্য এজিএমে অংশ নেন।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম হোসেন মন্ডল এবং পারমাণবিক শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিউর রহমানকে তাদের নিজ নিজ ক্ষেত্রে ও বিশ্বব্যাপী গবেষণায় বিশেষ অবদান রাখায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

ডব্লিউএসইএসএসির নতুন অনুমোদিত কমিটির সভাপতি নজরুল ইসলাম সদস্যদের উদ্দেশে বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে হলে আমাদের আরও সুসংগঠিত ও সক্রিয় হতে হবে। সংগঠনের জন্য স্থায়ী অফিস করার প্রত্যয় ব্যক্ত করছি আমরা। নবগঠিত কমিটি এ বিষয়ে জোরালোভাবে কাজ করবে। আমাদের বিভাগের শিক্ষার্থীদের জন্য ঢাকায় আবাসন ও চাকুরিতে সহায়তাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে নতুন কমিটি।’

তিনি আরও বলেন, ‘সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মান উন্নায়নের মাধ্যমে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগকে আন্তর্জাতিক মানের বিভাগ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক বিয়ের জন্য যেসব শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১০

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১১

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৩

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৪

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৫

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৬

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১৮

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১৯

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

২০
X