কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ঘটনা পেছনে ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে সংঘর্ষের পেছনে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে সনাতন ধর্মীদের একটা বড় উৎসব চলছে। এই উৎসবটাকে শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সবধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটা মহল যারা চাচ্ছে ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসবমুখরভাবে হতে না পারে সেই চেষ্টা করছে। এই একটি মহলই খাগড়াছড়িতে ঘটনা ঘটার চেষ্টা করছে।

‎পার্শবর্তী দেশ থেকে তাদের অস্ত্র ও অর্থ যোগান দেওয়া হচ্ছে, দীর্ঘদিন থেকে তাদের এই পরিকল্পনা, সেখানে একজন বক্তব্য দিয়েছে সেটাকে যেন ভারতের প্রদেশ হিসেবে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং সেখানে তিনজন নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে এসব বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংবাদিক একটি সত্যি প্রশ্ন করেছেন। ভরতের ইন্দনে বা ফ্যাসিস্টদের ইন্দনে এই ঘটনা ঘটাচ্ছে। তবে কারোর ইন্দনে যাতে ঘটনা ঘটাতে না পারে আমরা এইজন্য সর্বাত্বক ব্যবস্থা নিচ্ছি। আমাদের পার্বত্য চট্টগ্রামের যিনি উপদেষ্টা তিনি সেখানে রয়েছেন, তিনি বিষয়টা দেখতেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। আপনারা জানেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে তারা ফায়ার করেছে। এই হাতিয়ারগুলো অনেক সময় বাইরে থেকে আসে। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিছে। এসব প্রতিহত করতে চাইলে আপনাদের সবার সাহায্য ও সহযোগিতা দরকার হবে। সবাই সাহায্য সহযোগিতা করবেন।

‎সেখানে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

‎এসময় তিনি বলেন, গতকাল থেকে আমাদের দেশে একটা উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। রাস্তা ঘাট যেন বন্ধ না করে এবং পূজা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে। সবাইকে বলবো সাহায্য সহযোগিতা করার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X