স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচনের ফল ঘোষণা কখন, যা জানা গেল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‍গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‍গ্রাফিক্স : কালবেলা

বহু নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিসিবি নির্বাচনের ফল কখন ঘোষণা করা হবে তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রীড়াপ্রেমীদের।

এবারের বিসিবি নির্বাচনে মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। সরাসরি ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলের। এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর।

ইতোমধ্যেই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আগে কখনো নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যাই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।’

ভোটের দিনে এসে পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি নিজের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘ফিরতে পেরে ভালো লাগছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো এবং সুষ্ঠু একটি ভোট হবে বলেই প্রত্যাশা করছি। আমি আমার জয় নিয়ে আশাবাদী।’

এদিকে, বিসিবি নির্বাচনের ফল আজই ঘোষণা করা হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহসভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X