স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে দেখা যেতে পারে নোয়াখালী দল

প্রথমবারের মতো বিপিএলে দেখা যেতে পারে নোয়াখালী দল। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো বিপিএলে দেখা যেতে পারে নোয়াখালী দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হতে পারে নতুন চমক—নোয়াখালী। আগামী মৌসুম থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

বিসিবির দেওয়া তথ্যমতে, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা অর্জনে আগ্রহী স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও উদ্যোক্তাদের কাছ থেকে Expressions of Interest (EOI) আহ্বান করা হয়েছে। এই অধিকার দেওয়া হবে টানা পাঁচ মৌসুমের জন্য—অর্থাৎ বিপিএলের ১২তম (২০২৬) থেকে ১৬তম আসর পর্যন্ত।

বিসিবি মোট দশটি সম্ভাব্য অঞ্চলের নাম প্রকাশ করেছে, যেগুলোর মধ্যে অন্তত পাঁচটি অঞ্চলের মালিকানা অনুমোদিত হবে। অঞ্চলগুলো হলো—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের মধ্যে ন্যূনতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে বাছাই করা হবে। নির্বাচনের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা, সুনাম এবং লিগের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে কৌশলগত সামঞ্জস্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

এতে নোয়াখালীর নাম উঠে আসায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সমর্থকদের মাঝে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে বিপিএলের আসন্ন মৌসুমে প্রথমবারের মতো দেখা যেতে পারে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি দলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালি সড়ক যোগাযোগ বন্ধ

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুষি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১০

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১১

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

১৩

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

১৪

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

১৫

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১৬

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১৭

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৯

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

২০
X