ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন সাকিব

ক্ষমা চেয়েছেন সাকিব। ছবি: সংগৃহীত
ক্ষমা চেয়েছেন সাকিব। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারীর পর্দা ও চাকরি করা নিয়ে পোস্ট দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেকে বল হাতে দ্যূতি ছড়ানোর পর সাকিবের পুরোনো পোস্টগুলো হঠাৎ করেই সামনে আসে। এর পরই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তানজিম সাকিবের বিষয়টি খতিয়ে দেখার কথা জানায়। এরপর ‘বিতর্কিত’ পোস্টের জন্য ভুল স্বীকার করে বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন এই পেসার।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জালাল বলেন, ‘সাকিব তার পোস্টের জন্য অনুতপ্ত।’

তিনি আরও বলেন, ‘তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার ফেসবুক পোস্টের বিষয়ে আমরা তাকে জানিয়েছিলাম। সে জানিয়েছে কাউকে আঘাত করার উদ্দেশ্যে এমন পোস্ট দেয়নি। তারপরও যদি কেউ আঘাত পেয়ে থাকেন- হি ইজ সরি ফর দ্যাট।’

সাকিবের পোস্ট নিয়ে জালাল ইউনুস বলেন, ‘একটা কথা এসেছে নারীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে যেসব পোস্ট ছিল, সে বলেছে আমি এটার দায়দায়িত্ব নিচ্ছি। আমি নারী বিদ্বেষী নই। এ দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। সে বলেছে আমার মা একজন নারী। আমি কোনো দিনও নারী বিদ্বেষী হতে পারি না। এটা হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে সতর্ক থাকার জন্য বলেছি। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে সেটা বোর্ড থেকে মনিটর করা হবে।’

বিসিবি তাকে সতর্ক করেছে বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, ‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যাতে এমন পোস্ট না দেওয়া হয়। সে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে বলে জানিয়েছে।’

জালাল আরও বলেন, ‘সে যেহেতু ভুল স্বীকার করেছে। আমরা তাকে পর্যবেক্ষণ করব। তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে ইয়াং ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X