কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

মুখে কুলুপ এঁটেছেন পাপন!

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত

তামিম ইকবাল; বিশ্বকাপ দল আর সাকিব আল হাসান ইস্যুতে উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন। তামিমকে বিশ্বকাপ দল থেকে ‘বাদ’ দেওয়ার পেছনে বোর্ডেপ্রধান, অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাতুরুসিংহের ভূমিকা রয়েছে বলে কথা ছড়িয়েছে। তামিমও জানিয়েছেন, বিশ্বকাপে খেলার জন্য বোর্ডের শীর্ষ এক কর্তা তাকে ফোন করে অদ্ভুত দুটি প্রস্তাব দেন, যেটি তিনি মানতে পারেননি। তামিমকে ফোন করা শীর্ষ সেই কর্তার নামও ইতিমধ্যে জানা গেছে; তিনি আর কেউ নন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমকে আজব প্রস্তাব দেওয়া, তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে ঝড় বইয়ে গেলেও যেন তার আচ লাগেনি পাপনের গায়ে। কারণ দেশের ক্রিকেটে এতকিছু ঘটে যাওয়ার পরও তিনি মুখে কুলুপ এঁটে বসে আছেন!

মঙ্গলবার দল ঘোষণার আগে থেকেই গুঞ্জন ছিল দুই-তিন দিন আগে তামিম ইকবালের সঙ্গে বিসিবির কোনো এক শীর্ষ কর্তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। শুধু তাই নয়, তাকে দুই আজব প্রস্তাবও দেওয়া হয়। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি খেলবেন না। খেললেও তিনি যেন নিচের দিকে ব্যাট করেন। ওই কর্মকর্তার কাছ থেকে এমন অদ্ভুত প্রস্তাব পেয়েই নাকি উত্তেজিত হয়ে উঠেছিলেন তামিম। এক পর্যায়ে বলে বসেন তাহলে তাকে যেন বিশ্বকাপের দল না নেওয়া হয়। অবশ্য দল ঘোষণার পর সেসব বিষয় পরিষ্কার করেছেন তামিম ইকবাল। তার বক্তব্যেও সেই গুঞ্জনের সত্যতা মিলেছে।

ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন তামিম। কিন্তু তাকে কে ফোন করেছিলেন সেটি জানাননি। তবে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, তামিমকে ফোন করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তামিম তার ভিডিও বার্তায় নিজের বর্তমান শারীরিক অবস্থায় বর্ণনা দেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যাও দেন, ‘ন্যাচারালি এত দিন পর যখন ক্রিকেট খেলবেন, ইনজুরি থেকে সেরে উঠছেন, ব্যথা–অস্বস্তি থাকবেই। প্রথম ম্যাচের পরও ব্যথা অনুভব করেছি। যখন খেলা শেষ হইলো, আমার অবস্থান ফিজিওকে বললাম যে আমি কেমন বোধ করছি। ঠিক ওই মুহূর্তে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসেন। একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদেরকে একদম, আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকে কোনো সময় বলি নাই আমি পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না। আমি নিশ্চিত, গতকাল নান্নু ভাইও ক্লিয়ার করছে। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এটা মিডিয়ায় কীভাবে ফিড করা হয়েছে বা কে করেছে। এটা একেবারে ফলস। যেটা নির্বাচকদের বলেছিলাম, আমার বডিটা এরকমই এখন থাকবে। ব্যথা থাকবে। দল যখন নির্বাচন করবেন, এটা মাথায় রেখে করবেন।’

গুঞ্জন ওঠে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ভালো সম্পর্ক না থাকায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। কিন্তু বুধবার রাতে বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান নিজের অবস্থান পরিষ্কার করেন। এ সময় তিনি দলের প্রতি তামিমের নিবেদন নিয়েও প্রশ্ন তোলেন।

সাকিব বলেন, ‘এই বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনাই হয় নাই। না বিশেষ কোনো খেলোয়াড়, না মেডিকেল টিম, না নির্বাচক। অবশ্যই সিদ্ধান্ত বোর্ডের। সবার ব্যাপারে মত থাকে, তবে এ নিয়ে আমার সঙ্গে কথা হয়নি।’

বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন কালবেলাকে বলেন, ‘বারবারই মিডিয়াতে পাপন ভাইয়ের নাম আসছে এবং বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে প্রথম আলোতে সরাসরি ওনার নামই এসেছে। তাই গণমাধ্যমের সামনে ওনাকে খোলসা করা উচিত। কারণ তিনি বলে থাকলে বলেছেন, এখানে তো লুকোচুরির কিছু নাই।’

তামিম-সাকিব নিজেদের অবস্থান পরিষ্কার করলেও বোর্ড সভাপতি এখনো কোনো কথা বলছেন না। সংবাদমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে নাজমুল হাসান পাপনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া মেলেনি। যে কারণে প্রশ্ন উঠছে- যার ফোনের সূত্র ধরে এত ঘটনা; সেই বোর্ড সভাপতি পাপন চুপ কেন? টিম ম্যানেজমেন্ট থাকার পরও তিনি তামিমকে কেন এমন আজব প্রস্তাব দিলেন, এমন অনেক প্রশ্ন জমা পড়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো এলপিজির দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১০

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১১

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১২

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৩

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৪

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৫

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

১৭

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৮

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১৯

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

২০
X