স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ মাসকটের নাম জানাল আইসিসি

ভারত বিশ্বকাপের মাসকট ‘টঙ্ক’ ও ‘ব্লেজ’। ছবি : সংগৃহীত
ভারত বিশ্বকাপের মাসকট ‘টঙ্ক’ ও ‘ব্লেজ’। ছবি : সংগৃহীত

আর মাত্র ৫ দিন পর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। লিঙ্গ সমতা তুলে ধরতে ভারত বিশ্বকাপের জন্য দুটি মাসকট উন্মোচন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সংস্থাটির উন্মোচিত লাল পোশাক পরা মাসকটটি ছিল নারী আর নীল পোশাক পরিহিতটি ছিল পুরুষ। তবে সেই সময় নাম প্রকাশ না করলেও আজ মাসকট দুটির নাম জানিয়েছে আইসিসি।

২৯ (সেপ্টেম্বর) ক্রিকেটপ্রেমীদের ভোটে পুরুষ মাসকটটির নাম টঙ্ক এবং নারীটির নাম ব্লেজ নির্বাচিত হয়েছে। নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আজ থেকে ব্লেজ ও টঙ্ককে বিশ্বকাপের সব ভেন্যুতেই দেখা যাবে। এ ছাড়া ফ্যানস পার্কগুলোতেও দেখা যাবে।

আইসিসির ইভেন্ট প্রধান ক্রিস টেটলি আগেই বলেছিলেন, ‘এবারের মাস্কটটি সার্বজনীনতাকে নির্দেশ করে। এ ছাড়া বর্তমান বিশ্বে লিঙ্গ সমতার মতো গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রতিফলন ঘটানো হয়েছে মাসকটগুলোতে।’ আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ব্লেজ-টঙ্কের ভিডিওতে ওই কথাগুলোরই প্রতিফলন ঘটেছে।

পুরুষ মাসকটের নাম হল টঙ্ক। নীল পোশাক পরা টঙ্ক একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। সে একটি তড়িৎচুম্বকীয় ব্যাট দিয়ে সব ধরনের শট খেলতে পারে। তার একেকটা শট দর্শকদের আন্দলিত করে এবং ক্রিকেটের সর্বৃবহৎ মঞ্চকে আলোকিত করে।

নারী মাসকটের নাম ব্লেজ, যার দ্রুতগতির বল ব্যাটসম্যানদের আতঙ্কিত করে তোলে। নির্ভুলতা, অতুলনীয় প্রতিফলন, সীমাহীন নমনীয়তা ও দৃঢ় সংকল্পের কারণে সে একজন ফাস্ট বোলিং তারকা। ব্লেজ লাল রঙের পোশাকের সঙ্গে কোমরে একটি বেল্ট বেঁধেছে, যেটার সঙ্গে ছয়টি ক্রিকেট বলের মতো ক্ষমতাসম্পন্ন গোলাকার বস্তু রয়েছে। প্রতিটিই খেলার কৌশল পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়।

আগামী ৫ অক্টোবর গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াই দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ১০টি দল ১০ ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ খেলবে। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X