বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ওয়ানডেতে ভারত-বাংলাদেশের পরিসংখ্যান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা এখন পর্যন্ত সুখকর নয়। আফগানিস্তানকে উড়িয়ে শুরু করলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে টাইগার বাহিনী। তবে পরাজয়ের বৃত্ত ভেঙে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশ শিবিরে। রোহিত-কোহলিদের নিয়ে গড়া বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে জয়ের জন্য দলীয় পারফরম্যান্স প্রয়োজন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে ৪১তম ওয়ানডে ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। এর আগের ৪০ লড়াইয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। রোহিতরা মোট ৩১টি ম্যাচে টাইগারদের পরাজিত করেছে। বিপরীতে বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র ৮। এ ছাড়া দুদলের একটি ম্যাচ বাতিল হয়েছে। তবে সবশেষ ৪ বারের সাক্ষাতে এগিয়ে রায়েছে টাইগাররা। সাকিবদের ৩ জয়ের বিপরীতে কোহলিদের জয় মাত্র একটি। গত নভেম্বরে দেশের মাটিতে ২-১ ব্যবধানে হারানোর পর এশিয়া কাপেও দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।

বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে আছে শক্তিশালী ভারত। দুদলের চারবারের লড়াইয়ে একটি মাত্র জয় বাংলাদেশের। ২০০৭ সালে ক্যারিবিয়ান অঞ্চলে অনুষ্ঠিত আসরে ভারতকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে টাইগারদের হারায় টিম ইন্ডিয়া।

এদিকে ভারতের বিপক্ষে ৮ জয়ের ২টিতে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে পুনেতে আজ হাইভোল্টেজ ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে টাইগার শিবিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কোনো মতেই স্বাগতিকদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটা মিস করতে চান না টাইগার ক্যাপ্টেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X