স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:৩০ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ওপেনিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড লিটন তামিমের

বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ জুটি হয়েছে আজ। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ জুটি হয়েছে আজ। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই আলাদা কিছু। বিরাট-সাকিবদের লড়াই দেখতে মুখিয়ে থাকে দর্শকরা। সেই উন্মাদনা নিয়ে আজও দর্শক ভক্তরা খেলা দেখতে বসে ছিলেন তবে সেই উন্মাদনার প্রথম স্বাদ পাওয়া গেল বাংলাদেশের ওপেনিং জুটি থেকে। সেই ১৯৯৯ থেকে এখন ২০২৩ বাংলাদেশে ক্রিকেট ইতিহাসের সপ্তম বিশ্বকাপ। সপ্তম বিশ্বকাপে এসে প্রথম বিশ্বকাপের বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি দেখলে টাইগারভক্তরা। ভারতের বিরুদ্ধে আজকের ম্যাচে ৯৩ রানের জুটি গড়েন লিটন-তামিম। এর আগে ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ৬৯ রানের।

এ ছাড়াও আজকের ম্যাচের আগে এবারের আসরে টাইগারদের সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ৪.১ ওভারে ১৯ রান। যা ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টপকে গেছেন লিটন-তামিম। ভারতীয় বোলারদের বিপক্ষে আজ দেখেশুনেই খেলা শুরু করেছিলেন এই দুই টাইগার ওপেনার।

জসপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের বিপক্ষে আজ লিটন রানের খাতা খুলতে লেগেছে ১৪টি বল। প্রথম ৫ ওভারে বাংলাদেশের রান ছিল মোটে ১০। তবে এরপরের ওভারেই দুটি চার মারেন লিটন। টাইগারদের স্কোরও পরে বাড়তে থাকে ধীরে ধীরে। সপ্তম ওভারের শেষ বলে বুমরাহর বলে দারুণ এক ছয় হাঁকিয়ে দুর্দান্ত কিছুর ইঙ্গিত দেন তামিমও।

উইকেটে সেট হয়ে রান বাড়ানোর চেষ্টা ছিল দুজনের। কিন্তু ড্রিংকসের পরই কুলদীপ যাদবকে সুইপের চেষ্টা করেছিলেন জুনিয়র তামিম। ফ্ল্যাট বলটির লাইন মিস করেন পুরোপুরি। ৪৩ বলে ৫১ রান করে এলবিডব্লিউ হন।

ফেরার আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ৪১ বলে। সেটিও বিশ্বকাপে। প্রতিপক্ষ ভারত। তানজিদ হাসানের স্মরণীয় দিন। ৯৩ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি। ব্রেকথ্রু পেয়েছে ভারত।

বাংলাদেশের বিশ্বকাপে এর আগের ওপেনিং জুটি ছিল আরো ঐতিহাসিক এক ম্যাচে। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য সেই জয়ে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেনের ৬৯ রানই ছিল সর্বোচ্চ। ২৪ বছর পর ৯৩ রানের জুটি গড়লেন লিটন-তামিম। এর আগে সাকিব না থাকায় টস করেন নাজমুল হাসান শান্ত। টস জিতে ব্যাটিং বেছে নেন তিনি। দেখে শুনে খেলে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণিত করেন লিটন ও তামিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১০

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১১

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১২

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৩

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৪

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৫

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১৬

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

১৭

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৯

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

২০
X