স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিফটির পর গিলকে ফেরালেন মিরাজ

গিলকে ফেরানোর পর উল্লসিত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
গিলকে ফেরানোর পর উল্লসিত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে দুর্দান্ত ৯৩ রানের জুটির পরও মাত্র ২৫৬ রান করতে পারে বাংলাদেশ। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য এই রান কঠিন হওয়ার কথা না এবং তা হচ্ছেও না। ২০ ওভারের আগেই ১৩২ রান করে ফেলেছে এবারের আসরের শিরোপার সবচেয়ে বড় দাবিদাররা। তবে ভারতের দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছে বাংলাদেশ।

উইকেটে পেসারদের জন্য কোনো সাহায্য না থাকায় পেসাররা কোনো রকম সুবিধা পায়নি। ফলে বাংলাদেশের মতোই ওপেনিংয়ে উড়ন্ত শুরু ভারতের। প্রথম পাওয়ার প্লে-তেই বিনা উইকেটে বাংলাদেশের মতই ৬৩ রান করে ভারত।

ইনিংসের ১৩তম ওভারে এসে প্রথম উইকেট পায় বাংলাদেশ। দুর্দান্ত শুরু করার পরও ফিফটি হলো না রোহিতের! নিচে রাখতে চেয়েছিলেন বা থাকার কথা ছিল বা কেন নিচ দিয়ে গেল—রোহিত বলছিলেন এমন। হাসান মাহমুদের শর্ট বলে অবশ্য ডিপ স্কয়ার লেগে ক্যাচ গেছে তাওহিদ হৃদয়ের হাতে। ঠিক আগের বলে ছক্কা মেরেছিলেন, আরেকটি শটের চেষ্টায় আউট রোহিত। ৪০ বল, ৪৮ রান, ৭ চার, ২ ছক্কা—রোহিত থামলেন এখানেই। বাংলাদেশ প্রথম ব্রেকথ্রু পেল এই সুবাদে।

তবে ব্রেকথ্রুর ওভারেও মার খেয়েছেন হাসান। দুই নো বলে দিয়েছেন ২৩ রান। এরপর গিল ও কোহলি মিলে সহজেই এগিয়ে নিচ্ছিলেন ভারতকে লক্ষ্যের দিকে। ডেঙ্গুর কারণে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে না থাকা শুভমান গিল পেলেন ফিফটির দেখা। শরীফুলের বলে অফ সাইড থেকে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২০তম ওভারে এই ওপেনারকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। যেখানে বড় কৃতিত্ব আছে মাহমুদউল্লাহর। ডিপ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে গিলের ব্যাট থেকে এসেছে ৫৫ বলে ৫৩ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৫৪ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১০

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১১

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১২

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৩

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৪

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৫

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৬

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৭

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৮

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৯

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

২০
X