স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

টেস্ট সিরিজ খেলতে আবারও টালবাহানা অজিদের

স্টিভেন স্মিথ ও মুশফিকুর রহিম। ছবি : পুরোনো ছবি
স্টিভেন স্মিথ ও মুশফিকুর রহিম। ছবি : পুরোনো ছবি

২০০০ সালের নভেম্বরে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। এরপর মাত্র একবারই ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ দল। সাকিব-তামিম-মুশফিকদের বলা হয় দেশের ক্রিকেটের সোনালি প্রজন্ম। এই প্রজন্মের সৌভাগ্য হয়নি অজিদের মাটিতে টেস্ট খেলার।

তবে ২৪ বছর পর সেই খরা কাটতে যাচ্ছে। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান-এফটিপির সূচি অনুযায়ী ২০২৭ সালের মার্চে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। কিন্তু সেই সূচি নিয়ে কিছুটা টালবাহানা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০০৩ সালে প্রথম এবং এখন পর্যন্ত শেষবারের মতো অজিদের মাটিতে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। সেবার ডারউইন ও কেয়ার্নসে দুই টেস্ট হয়েছিল গ্রীষ্মের বাইরে। এবারও সেই পথে হাঁটতে চাইছে অজিরা। এফটিপি অনুযায়ী, প্রথমবারের মতো গ্রীষ্মে সিরিজ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

কিন্তু সিরিজটি এগিয়ে আনতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির সূচি অনুযায়ী দুই ম্যাচে টেস্ট সিরিজটি হওয়ার কথা ছিল, ২০২৭ সালের মার্চে। কিন্তু ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটা খেলতে চায় অস্ট্রেলিয়া। যা তাদের গ্রীষ্মকালীন সূচির বাইরে।

সূচি অনুযায়ী বাংলাদেশের আগে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা নিউজিলল্যান্ড ও ভারতীয় দলের। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টির পরিবর্তে ৪টি টেস্ট খেলতে চায় অজিরা। এ ছাড়া ইল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের ১৫০ বছরপূর্তি হবে এই গ্রীষ্মেই। সেই বড়সড়ভাবে আয়োজন করতে চায় অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।

সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে বাড়তি চাপ বলে মনে হচ্ছে অজিদের। তাই সিরিজটি এগিয়ে আনতে চাইছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। এর সত্যতা পাওয়া যায়, গণমাধ্যমে দেওয়া বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর বক্ত্যবে। তিনি জানান, অস্ট্রেলিয়া এমন প্রস্তাব দিলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এর আগে ২০১৮ সালে দুটি টেস্ট এবং তিন ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু টিভি স্বত্ব না পাওয়ার কথা জানিয়ে সিরিজটি বাতিল করে অস্ট্রেলিয়া। এ ছাড়া ২০১৫ সালে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তা শঙ্কার কথা বলে আসেনি অজিরা।

পড়ে অবশ্য ২০১৭ সালে মাঠে গড়ায় সিরিজটি। ২০২০ সালে করোনার কারণেও বাংলাদেশে আসে পারেনি তারা। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৬টি টেস্ট খেলেছে অজিরা। যার ৪টিই হয়েছে বাংলাদেশের মাটিতে। সবশেষ ২০১৭ সালে টেস্ট সিরিজ খেলেছে দুদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে জাগপা’র দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম শুরু

অজ্ঞান পার্টির খপ্পরে দুই ছাত্রী খোয়ালেন গয়না-প্রবেশপত্র, দেওয়া হলো না পরীক্ষা  

কারাগার থেকে পালানোর ২৩ মাস পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

রয়টার্সের চোখে বাংলাদেশের বন্যা, নিহত ৪৪, পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ 

বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মিল্টন ভুঁইয়া

ফরিদপুরে সড়কে ঝরল ৫ প্রাণ

আগের সরকার চুরি করত ভোট, বর্তমান সরকার চুরি করে ফলাফল: হাসনাত আবদুল্লাহ

২০২৬ বিশ্বকাপে খেলা ফুটবলারের মৃত্যু

১০

‘জাতির সঙ্গে বেইমানি করব না, গণভোট বাস্তবায়নে বাধ্য করব’

১১

চাকরির বয়সসীমা ৩৫-৪০ করার দাবি, এক সপ্তাহের আলটিমেটাম

১২

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

১৩

৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

১৪

কাভার্ডভ্যান কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

১৫

খোরশেদা বানু'র দোয়া মাহফিল / মানুষের দুঃখ-দুর্দশা দূর করে সুষম সমাজ গড়তে চাই: মঈন খান

১৬

বিএনপির ইতিহাস প্রতারণার, প্রতিটি গণঅভ্যুত্থানের সুবিধাভোগী তারা: নাহিদ ইসলাম

১৭

যেখানে মুসলিম ফুটবলারদের অনুসরণ করেন এমবাপ্পে

১৮

কমে গেল আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম

১৯

টানা বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০
X