স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাসেল ঝড়ে রংপুরকে হারাল কুমিল্লা

রাসেলের তাণ্ডবে রংপুর রাইডার্সকে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ছবি : সংগৃহীত
রাসেলের তাণ্ডবে রংপুর রাইডার্সকে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ছবি : সংগৃহীত

বিপিএলে আগেই প্লে-অফ পর্ব নিশ্চিত করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। তাই লিগ পড়বে দু’দলের ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। নিয়মরক্ষার ম্যাচে রাসেলের তাণ্ডবে রংপুরকে ৬ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৯.৫ ওভারে ১৫০ রানে অলআউট হয় রংপুর। জবাবে ১৭.৪ ওভারে ১৫১ রান তুলে নেয় কুমিল্লা।

১৫১ রান তাড়া করতে নেমে ঝোড়ো সূচনা পায় কুমিল্লা। ৪.১ ওভারে ৩৬ রান তোলে লিটন দাস ও সুনীল নারিন। ৩ বলের ব্যবধানে নারিন ও হৃদয়কে ফিরিয়ে দেন সাকিব। তবে তৃতীয় জুটিতে কুমিল্লাকে ম্যাচে রাখেন লিটন-অঙ্কন। ৬৫ রান যোগ করেন তারা। কুমিল্লা অধিনায়ক ৪২ এবং অঙ্কন ৩৯ রানে বিদায় নেন। রাসেলের ১২ বলে ৪৩ রানের ঝড়ে ৬ উইকেটে জয় পায় কুমিল্লা। ৪টি করে চার ও ছক্কা হাঁকান ক্যারিবীয় তারকা।

এর আগে, ব্যাটিংয়ে নেমে কুমিল্লার বোলিং তোপে পরে রংপুর। পাওয়ার প্লেতে ৩৪ রানের মধ্যে রনি তালুকদার, ব্র্যান্ডন কিং, মেহেদি হাসান ও নুরুল হাসানকে হারায় টেবিল টপাররা। দলীয় ৬৫ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন সাকিব আল হাসান।শতরানের আগেই গুঁড়িয়ে যেতে বসেছিল রংপুর রাইডার্স।

৯৩ রানে ৭ উইকেট হারায় রংপুর। তাছাড়া ১০৭ রানে ৯ উইকেট হারালেও দশম জুটির কল্যাণে দেড়শ পার করে রাইডার্স। যার পুরো কৃতিত্ব নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামের। ৪২ বলে ৯ চার ও ২ ছক্কায় শেষ পর্যন্ত ৬৯ রানে অপরাজিত থাকেন কিউই তারকা। কুমিল্লার পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন রাসেল ও মুশফিক।

প্রথম কোয়ালিফায়ারের লড়াইয়ে ঢাকায় ফিরে মুখোমুখি হবে কুমিল্লা - রংপুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১০

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১১

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১২

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৩

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৪

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৫

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৬

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৭

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৮

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৯

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

২০
X