স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৬:০০ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তুশারার হ্যাটট্রিকে লজ্জার হারের সামনে বাংলাদেশ   

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের সামনে লঙ্কানদের দেওয়া টার্গেট চ্যালেঞ্জিং ছিল তবে অসম্ভব কিছু ছিল না। কিন্তু বাংলাদেশকে টার্গেট নিয়ে কোনো কিছুরই ভাবারই সুযোগ দিল না সফরকারীরা। ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে এক নুয়ান তুশারার কাছেই ভরাডুবি বাংলাদেশের ব্যাটারদের। তুশারার হ্যাটট্রিকে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সৌম্য-শান্তরা।

সিলেটে শনিবার (৯ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান। ক্রিজে আছেন রিশাদ ও শেখ মেহেদী।

ইনিংসের চতুর্থ ওভারে প্রথম তুশারাকে বোলিংয়ে আনেন অধিনায়ক হাসারাঙ্গা। এরপরেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ফেলে দেন তিনি। দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত, তৃতীয় বলে হৃদয় এবং চতুর্থ বলে মাহমুদউল্লাহকে ফিরিয়ে টাইগার ব্যাটিংকে এক অর্থে ধসিয়ে দিয়েছেন এই পেসার। তবে এখানেই থামেনি তার ধ্বংসযজ্ঞ। নিজের স্পেলের দ্বিতীয় ওভারে এসেই ফিরিয়েছেন সৌম্য সরকারকেও।

চতুর্থ ওভারের দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্তকে তিনি ফিরিয়েছেন দুর্দান্ত এই ইনসুইং ডেলিভারিতে। অফ স্ট্যাম্প খুইয়েছেন টাইগার দলপতি। হৃদয় এসে বুঝে ওঠার আগেই আউট। দ্রুতগতির আউটসুইংয়ে রীতিমতো অসহায়ের মতো উইকেটে দিয়ে এসেছেন। ফুল লেন্থের বলটায় ভারসাম্যও হারিয়েছেন তিনি। সম্ভবত বাংলাদেশও ভারসাম্য হারিয়েছে তার ওই এক বলেই।

ফেরার পথে মেজাজও হারিয়েছেন তিনি। মাহমুদউল্লাহ এসেও ভরসা দিতে পারেননি। আরও এক আউটসুইং ডেলিভারিতে সাজঘরে ফিরলেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে এইবার ভাগ্যকে কিছুটা দুষতে পারেন তিনি। এলবিডব্লিউতে আউট হওয়ার সময় ইম্প্যাক্ট এবং উইকেট হিটিং দুটোই ছিল আম্পায়ার্স কল।

এক ওভার পরেই আবার আঘাত হেনেছেন তুশারা। এবার তার শিকার হয়েছেন সৌম্য সরকার। আগের তিন উইকেটের মতোই এবারেও সুইং আর গতিতেই পরাস্ত করেছেন টাইগার ওপেনারকে। দুই ওভার শেষে দুই রানেই নিয়েছেন চার উইকেট। বাংলাদেশও তাতে বেসামাল পুরোদমে।

তুশারা বোলিংয়ে আসার আগে লিটন উইকেট বিলিয়ে এসেছেন ধনঞ্জয়ের কাছে আর প্রথম ম্যাচে আরেকটু হলে জিতিয়ে দিয়ে আসা জাকের আলি অনিক হয়েছেন হাসারাঙ্গার শিকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১০

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১১

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১২

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৩

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৪

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৫

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৬

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৭

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৮

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৯

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

২০
X