স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৮:৪২ এএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে সাকিবের প্রশ্ন

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ভুলে ভরা এক ম্যাচ। যার খেরাসতে ভারতের বিপক্ষে ৫০ রানের বড় হার। স্বাভাবিকভাবেই প্রশ্ন এতো গুলো ভুল সিদ্ধান্ত কার বা কাদের? সংবাদ সম্মেলনে সেই ব্যাখ্যা দেন সাকিব আল হাসান। সকল সিদ্ধান্ত প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বলে জানান তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের বিপক্ষে বাংলাদেশের বড় বড় ভুল গুলো তালিকা করলে, সংখ্যাটা নেহায়েত কম নয়। এতগুলো ভুল করে ম্যাচ জয় সম্ভব নয়। হয়েছেও তাই। প্রথম ভুল ব্যাটিং স্বর্গ উইকেটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত।

যদিও এর ব্যাখ্যা নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘ভারতকে ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকে রাখার পরিকল্পনা ছিল।’ এই পরিকল্পনার সঙ্গে একমত নন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

তিনি বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটা বা দুটি ম্যাচেই (দলগুলো টস জিতে পরে ব্যাটিং করেছে)…ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে ১৮০ চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফলও হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন, ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। কত রান করতে হবে, এটা জানা থাকবে।’

এরপর আসা যাক একাদশ নির্বাচন। দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় জাকের আলী অনিককে। যদিও ভারতের বিপক্ষে অতীত পরিসংখ্যান ডানহাতি স্পিডস্টারের পক্ষেই ছিল।

বিশ্বকাপের শুরু থেকে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে ভুগছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলির। এরপরও শুরুতে মোস্তাফিজুর রহমানকে আক্রমণে না এনে, দুইপাশ থেকে নতুন বলে স্পিনার ব্যবহার করেন শান্ত।

ম্যাচ চলাচালে যার সমালোচনা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সাকিবও একমত ইংলিশ কিংবদন্তির সঙ্গে। ব্যাটিং স্বর্গ উইকেটে দুই প্রান্তেই স্পিন দিয়ে শুরু পছন্দ হয়নি তার।

সাকিব বলেন, ‘আমার জন্য এটা ব্যাখ্যা করা কঠিন। এটা খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। আমার মনে হয়, ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য নতুন বলে বোলিং করার চেয়ে মাঝের ওভারে বোলিং করা সহজ। কারণ নতুন বলে সব দলই দ্রুত রান করতে চায়। বল পুরোনো হয়ে গেলে তখন রান করা একটু কঠিন হয়ে যায়।’

দীর্ঘদিন ধরে খেলছেন জাতীয় জার্সিতে। তার নামের পাশে ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার রেকর্ড। কয়েকদিন আগে ছিলেন অধিনায়কও। এ ছাড়া ক্যারিবিয় দ্বীপপুঞ্জে ব্যাটি-বোলিং দুই বিভাগেই সফল সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গুলিতে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১০

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১১

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১২

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১৩

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৪

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৫

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৬

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৭

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৮

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১৯

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

২০
X