স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব বিশ্বকাপ আর না হতে দিতে বদ্ধপরিকর লা লিগা সভাপতি

ক্লাব বিশ্বকাপের বিপক্ষে দাঁড়িয়েছেন তেবাস। ছবি : সংগৃহীত
ক্লাব বিশ্বকাপের বিপক্ষে দাঁড়িয়েছেন তেবাস। ছবি : সংগৃহীত

ক্লাব বিশ্বকাপ নিয়ে ফের ক্ষোভ উগড়ে দিলেন লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস। স্প্যানিশ লা লিগার আগামী মৌসুমের ফিক্সচার ড্র অনুষ্ঠানে তেবাস স্পষ্ট জানিয়ে দেন, এই টুর্নামেন্ট ক্যালেন্ডারের জন্য ‘ক্ষতিকর’ এবং তিনি ‘যত কিছু করা সম্ভব’ করবেন, যেন এই টুর্নামেন্ট আর না হয়।

তেবাসের অভিযোগের মূল কারণ দুটি—প্রথমত, খেলোয়াড়দের অতিরিক্ত ম্যাচের চাপ। উদাহরণস্বরূপ, যদি রিয়াল মাদ্রিদ ফাইনালে পৌঁছায়, তাহলে পুরো মৌসুমে তাদের ৬৯টি ম্যাচ খেলতে হবে। ফলে খেলোয়াড়দের ছুটির সময় মাত্র কয়েক সপ্তাহ। এ ছাড়া এই টুর্নামেন্ট চালুর সময় ঘরোয়া ও আন্তর্জাতিক লিগগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও সমালোচনা করেন তিনি।

দ্বিতীয়ত, তেবাস বিপুল প্রাইজমানির সমালোচনা করেন, যেটিকে তিনি ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘এই অর্থের কারণে ক্লাবগুলোর মধ্যে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই টুর্নামেন্ট যাতে আর না হয়, তা নিশ্চিত করতে আমি সবকিছু করব।’

তেবাস রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের ‘মৌখিক দ্বৈততা’ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ওরা একদিকে বিশ্রামের জন্য আরও দিন চায়, আরেকদিকে ১৪০ মিলিয়ন ইউরো আয় করে, যা আলাভেসের বাজেটের দ্বিগুণ। তারপরও ওরা প্রস্তুতির জন্য সময় চায়! আমরা বাস্তবতা ভুলে যাচ্ছি।’

তবে তেবাসের এই সমালোচনার জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব বিশ্বকাপ নিয়ে পেরেজ বলেন, ‘ফিফাকে ধন্যবাদ জানাই, এই অসাধারণ টুর্নামেন্টে সেরা দলগুলোকে খেলার সুযোগ দেওয়ার জন্য। এটা এমন এক প্রতিযোগিতা, যা আমরা অনেক দিন ধরে চেয়ে আসছিলাম। ফুটবলই পৃথিবীর সবচেয়ে বড় গ্লোবাল খেলা। এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুরাও রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে পারে।’

লা লিগার প্রেসিডেন্ট হিসেবে ২০১৩ সাল থেকে দায়িত্বে থাকা তেবাস ইতিমধ্যেই বেশ কয়েকবার ক্লাব বিশ্বকাপের বিরোধিতা করেছেন। তবে পেরেজের মতো বড় ক্লাবের সমর্থন পাওয়ায় ফিফা এই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ়। এখন দেখার বিষয়, তেবাসের এই প্রতিবাদ আদৌ কোনো প্রভাব ফেলতে পারে কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X