স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:১২ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোলে মায়ামির দুর্দান্ত প্রত্যাবর্তন

দুর্দান্ত দুটি গোল উপহার দিয়েছেন মেসি। ছবি : সংগৃহীত
দুর্দান্ত দুটি গোল উপহার দিয়েছেন মেসি। ছবি : সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের রোমাঞ্চ পেরিয়ে ঘরের লিগে ফিরেই চেনা রূপে ফিরলেন লিওনেল মেসি। যেন কিছুই হয়নি—স্রেফ নিজের মাঠ বদলেছেন, পারফরম্যান্সে নয়। মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ৪-১ গোলের বিশাল জয় এনে দিলেন আর্জেন্টাইন জাদুকর।

কানাডার মন্ট্রিয়ালে শুরুটা অবশ্য বাজেভাবেই করেছিল মায়ামি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই নিজেদের ডি-বক্সের সামনে বল হারান মেসি, আর সেটি থেকেই গোল করে এগিয়ে যায় মন্ট্রিয়াল। প্রিন্স ওউসুর গোলে দ্রুতই পিছিয়ে পড়ে অতিথিরা।

কিন্তু এরপর ম্যাচটা পুরোপুরি মেসি ও ইন্টার মায়ামির দখলে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে রাখেন মেসিরা। অবশেষে ৩৩তম মিনিটে ম্যাচে সমতা ফেরান উইঙ্গার তাদেও আলেন্দে—যার গোলে অ্যাসিস্ট করেন মেসি নিজেই।

৫ মিনিট পরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। লুইস সুয়ারেজের হেড পাসে বল পান মেসি। একাই ড্রিবল করে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত কার্লিং শটে বল পাঠান সাইড নেটিংয়ে—মায়ামিকে এনে দেন ২-১ লিড।

দ্বিতীয়ার্ধে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দক্ষিণ ফ্লোরিডার ক্লাবটি। ৬০ মিনিটে মাঝমাঠের মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া এক অনবদ্য কার্লিং শটে স্কোরলাইন করেন ৩-১। তার দুই মিনিট পরই আসে ম্যাচের সেরা মুহূর্ত।

আবারও সুয়ারেজের পাসে বল পান মেসি। এবার আর থামেননি। একে একে পুরো মন্ট্রিয়াল রক্ষণকে নাচিয়ে এক দুর্দান্ত ড্রিবলিংয়ে গোলরক্ষককেও ফাঁকি দিয়ে বল পাঠান জালে—ব্যক্তিগত দ্বিতীয়, দলের চতুর্থ এবং সম্ভবত এবারের এমএলএস মৌসুমের তার সেরা গোলটি করে দেন তিনি।

এরপর বাকি সময়টা শুধু আনুষ্ঠানিকতা। মন্ট্রিয়াল চেষ্টা করেও ফিরতে পারেনি। শেষ বাঁশি বাজার আগেই ৪-১ স্কোরলাইনে নিশ্চিত হয়ে যায় ইন্টার মায়ামির দাপুটে জয়।

এই জয়ে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ চারে চাপ বাড়াল ইন্টার মায়ামি। আর মেসি? তিনি আবারও প্রমাণ করলেন—যেখানে খেলেন, খেলাটাকে শিল্পে পরিণত করাটাই যেন তার কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X