বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জন্মদিনে অন্য রকম উদযাপন মেসির

আর্জেন্টিনা সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের সঙ্গে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের সঙ্গে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে এবার ৩৬তম জন্মদিন পালন করলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর নিজের প্রথম জন্মদিন এবার ভিন্নভাবেই কাটিয়েছেন ফুটবলের এই মহানায়ক। জন্মদিনে নিজের প্রথম ক্লাব নিউয়েল’স ওল্ড বয়েজের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেন তিনি। সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করে বিশেষ দিনটি উদযাপন করেন তিনি।

রোজারিও শহরে জন্মদিন উদ্যাপন প্রসঙ্গে মেসি বলেন, ‘দীর্ঘদিন পর আবার রোজারিওতে পরিবারের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করলাম। এবারের জন্মদিন পালন আমার কাছে বিশেষ ছিল। কারণ, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম জন্মদিন।’

তা ছাড়া রোজারিওতে ফিরে আসাটা আমার সব সময় বিশেষ। আলবিসেলেস্তে অধিনায়ক আরও বলেন, ‘আমি অনেক আগেও বলেছিলাম, আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো দল ছিল। আমাদের অসাধারণ কিছু খেলোয়াড় ছিল। তবে অনেক অসাধারণ খেলোয়াড় এরই মধ্যে চলে গেছেন। যারা দারুণ কিছু কাজ করে গেছেন আমাদের জন্য। কিন্তু তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি।’

গতকাল শনিবার রোজারিওতে মেসি শুধু জন্মদিন উদযাপন করতে আসেননি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘প্রিয় রদ্রিগেজের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সকলে এখানে এসেছি। তার ক্যারিয়ারের শেষ দিনে তার পাশে থাকতে পেরে ভালো লাগছে। আজকের এই দিনটি শুধুই রদ্রিগেজের।’

মেসির জন্মদিন ও রদ্রিগেজের বিদায়ী ম্যাচ সব মিলিয়ে স্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়াম আলোর ঝলকানিতে রঙিন হয়ে উঠেছিল। ওল্ড বয়েজ তারকাকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। ম্যাচটিতে আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে ৭-৫ গোলে জয় পায় রদ্রিগেজের নিউয়েল’স ওল্ড বয়েজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X