মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ১১:২৬ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সাফে ভালো কিছু করতেই এসেছি: জামাল ভূঁইয়া

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত

২০০৯ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শক্তিশালী কুয়েতের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে লাল-সবুজের দল। সেমিতে মাঠে নামার আগে অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, সাফ চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতেই এসেছে তার দল।

শনিবার (১ জুলাই) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বিকেল ৪টায় সাফের প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ চার নিশ্চিত করার পর ফাইনালে ওঠার জন্যই খেলবে বাংলাদেশ।

জামাল ভূঁইয়া বলেন, ‘গ্রুপপর্বে আমরা অনেক ভালো খেলেছি। শেষ মুহূর্তের গোলে লেবাননের কাছে হারা বাংলাদেশ পরের দুই ম্যাচেই দাপুটে জয় পায়। সেমিতে অবশ্যই দল হিসেবে ভালো করার সামর্থ্য রয়েছে আমাদের। আমরা শুধু সাফে অংশ নিতে আসিনি, ভালো কিছু করতেই এসেছি। আমাদের বিশ্বাস আমরা ভালো কিছুই করতে পারব।’

তিনি আরও বলেন, ‘দলের সবার মানসিক অবস্থা ভালো। আমরা সবাই আত্মবিশ্বাসী। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যে ভালো নয় আমরা জানি। সকল খেলোয়াড় যথাসাধ্য চেষ্টা করছে যাতে আমরা ফাইনালে যেতে পারি। কুয়েতের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। কারণ, ওরা আমাদের চেয়ে অনেক ৫১ ধাপ এগিয়ে আছে।’

বর্তমান সময়ে দুই দলের শক্তি-সামর্থ্য বিচারে বাংলাদেশ থেকে কুয়েত যোজন যোজন এগিয়ে। বর্তমান ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ অবস্থান করছে ১৯২তম স্থানে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ১৪১তম স্থানে রয়েছে। যদিও দীর্ঘ ৩৭ বছর পর মাঠে লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুদল। র্যাংকিংয়ে এগিয়ে থাকলেও মাঠের খেলায় কোনো ধরনের ছাড় দিতে নারাজ জামাল ভূঁইয়ার বাহিনী। কুয়েতকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্নে বিভোর তার দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X