স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

২০০ মিটারের সেমিফাইনালে জহির

থাইল্যান্ডে ২০০ মিটার ইভেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেন জহির রায়হান। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডে ২০০ মিটার ইভেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেন জহির রায়হান। ছবি : সংগৃহীত

একদিন আগেই থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এবার তারই দেখানো পথে প্রতিযোগিতাটির ২০০ মিটার ইভেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছেন জহির রায়হান। প্রথম রাউন্ড ২১.৬৭ সেকেন্ড টাইমিংয়ে শেষ করেন বাংলাদেশের এই অ্যাথলেট।

গতকাল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম রাউন্ডে পাঁচটি হিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অ্যাথলেট জহির অংশ নেন দ্বিতীয় হিটে। সাতজনের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে সেমিফাইনালে কোয়ালিফাই করেন। এ ছাড়া তাদের বাইরে সেরা চার টাইমিং করা ক্রীড়াবিদ পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন।

শনিবার বাংলাদেশ সময় ৫.০৫ মিনিটে সেমিফাইনালে ট্রাক অ্যান্ড ফিল্ডে মাঠে নামবেন জহির রায়হান। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম হিটেই অংশ নেবেন বাংলাদেশের এই অ্যাথলেট। তিনটি হিটের সেরা দুজন অ্যাথলেট সরাসরি চলে যাবেন ফাইনালে। এ ছাড়া তাদের পর দ্রুততম টাইমিং করা দুজন অ্যাথলেটও ফাইনালে নাম তুলবেন।

২০০ মিটারে জহিরের সেরা টাইমিং ২১.৫৩ সেকেন্ড। সেমিফাইনাল নিশ্চিত করা সেরা ছয়জন ২১ সেকেন্ডের নিচে শেষ করেন। তাই ফাইনালে পৌঁছানোটা কঠিনই হবে জহিরের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X