কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৬:২২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমিরের মৃত্যু

বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছিল ক্যাসিয়াস নামের কুমিরটি। ছবি : সংগৃহীত
বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছিল ক্যাসিয়াস নামের কুমিরটি। ছবি : সংগৃহীত

বন্দি ছিল কুমিরটি। এটি বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড করা কুমিরটির মৃত্যু হয়েছে। জানা যায়, শনিবার অস্ট্রেলিয়ান একটি বন্য প্রাণী অভয়ারণ্য সংস্থা কুমিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

ধারণা করা হয়, কুমিরটির বয়স ১১০ বছরের বেশি। এটি প্রায় ১৮ ফুট লম্বা। কুমিরটির নাম ছিল ক্যাসিয়াস।

মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট ফেসবুকে এ নিয়ে জানায়, ক্যাসিয়াসের ওজন এক টনেরও বেশি। গত ১৫ অক্টোবর থেকে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। সংস্থাটির একটি পোস্ট অনুসারে, কুমিরটির অনেক বয়স হয়েছিল এবং বন্য কুমির সাধারণত যত দিন বাঁচে তার থেকে বেশি বছর সে পার করে ফেলেছিল।

তারা আরও জানায়, ক্যাসিয়াসকে তাদের খুব মনে পড়বে, কিন্তু তাদের ভালোবাসা ও তার স্মৃতি তাদের হৃদয়ে চিরকাল থাকবে। জানা গেছে, প্রতিবেশী উত্তর অঞ্চল থেকে নিয়ে আসার পর ১৯৪৭ সাল থেকে অভয়ারণ্যে বসবাস করেছিল ক্যাসিয়াস। কুমিরগুলো এই অঞ্চলের পর্যটনশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ক্যাসিয়াস একটি লবণাক্ত পানির কুমির। বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়। ক্যাসিয়াস ২০১৩ সালে ফিলিপাইনের কুমির লোলংয়ের মৃত্যুর পর বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমিরের খেতাবটি পেয়েছিল।

গিনেস বুক অনুসারে, ফিলিপাইনের কুমির লোলংয়ের দৈর্ঘ্য ছিল প্রায় ২০ ফুট ৩ ইঞ্চি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X